বাংলা সিরিয়াল

Aparajita Adhya: কালো পোশাকে দুধর্ষ নাচ, অপরাজিতা আঢ্যের ‘ফুল অন এনার্জি’ থাকার রহস্য ফাঁস

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রাণবন্ত অভিনেত্রী হলেন অপরাজিত আঢ্য। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় চুটিয়ে অভিনয় করতে দেখা যায় তাকে। তার সাবলীল অভিনয় প্রতি মুহূর্তে মুগ্ধ করে দর্শকদের। বর্তমান যুগে দাঁড়িয়ে আজকের প্রজন্মের বহু তারকাকে রূপে-গুণে রীতিমতো টেক্কা দেন তিনি, তা আর বলার অপেক্ষা রাখে না।

বাংলা চলচ্চিত্র দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। তবে বর্তমানে বাংলার পাশাপাশি হিন্দি ইন্ডাস্ট্রিতেও ডেবিউ ঘটেছে তার। তার অভিনয় রীতিমতো প্রশংসিত চলচ্চিত্র সমালোচকদের মহলেও। বর্তমানে জি বাংলার নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এ নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। পর্দার লক্ষ্মী কাকিমার মতোই বাস্তবেও যেকোনো কাজ একেবারে ফুল অন এনার্জি নিয়ে করে থাকেন তিনি।

শরীর থাকলেই ক্লান্তি আসবে। তবে সম্প্রতি অভিনেত্রীর ক্লান্তি দূর করার রহস্য ফাঁস হল। অভিনয়ের পাশাপাশি নাচ করতে ভীষণভাবে পছন্দ করেন তিনি। একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই একথা একাধিকবার জানিয়েছেন সকলকে। সম্প্রতি ফুল অন এনার্জি নিয়ে নিজের নাচের একটি ভিডিও ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন তিনি। এই মুহূর্তে যা ভাইরাল নেটমাধ্যমে।

বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে ভোলেন না অপরাজিতা। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি ‘পুকার’ ছবির ‘কে সারা সারা’ গানের সাথে একেবারে ওয়েস্টার্ন সাজে নাচলেন অভিনেত্রী। তার পরনে ছিল কালো রঙের পোশাক। ছবিতে এই গানের সাথে প্রভুদেবা ও মাধুরী দীক্ষিতকে নাচতে দেখা গিয়েছিল। সেইসময় থেকে আজ পর্যন্ত বলিউডের হিট গানগুলোর মধ্যে এই গানটি অন্যতম, তা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে অভিনেত্রীর এই রিল ভিডিওর ভিউজ দেড় লাখ ছাড়িয়েছে। বলাই বাহুল্য, নাচই তার ক্লান্তি দূর হওয়ার একমাত্র রহস্য।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026