খেলা

ধোনির সঙ্গে পন্থের তুলনা করলেন গম্ভীর

স্টার স্পোর্টসের সাথে কথা বলতে গিয়ে গৌতম গাম্ভীর মহেন্দ্র সিং ধোনির সাথে ঋষভ পন্থের ৯৬ রানের ইনিংসের তুলনা করেছেন। উল্লেখযোগ্যভাবে, শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে মোহালি স্টেডিয়ামে প্রথম দিনে দুর্দান্ত ব্যাটিং করতে গিয়ে ঋষভ পন্ত ৯৬ রানে আউট হয়েছিলেন। আপনাদের জানিয়ে রাখি, এই প্রথমবার নয় যে ঋষভ পন্ত ৯০ রানের বেশি আউট হয়েছেন। প্রকৃতপক্ষে, পন্ত এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৯০ ঊর্ধ্ব স্কোরে ৫ বারের আউট হয়েছেন।

স্টার স্পোর্টসে কথা বলতে গিয়ে, গৌতম গম্ভীরও ঋষভ পান্তের “স্মার্ট ক্রিকেট”-এর প্রশংসা করেছেন। শ্রীলংকার বিরুদ্ধে যখন ২২৮ রানে ৫ উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া, তখন ঋষভ পন্ত নিশ্চিত করেছিলেন যে প্রথম দিনে টিম ইন্ডিয়া কমান্ডিং পজিশনে আছে। মূলত, ঋষভ পন্থের শুরু করা লম্বা ইনিংস ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। নতুবা তার পূর্বে একাধিক ছোট্ট ছোট্ট পার্টনারশিপ তৈরি হলেও জয়ের জন্য সঠিক লক্ষ্যমাত্রা তৈরি করতে সক্ষম হয়নি।

ঋষভ পন্থের ৯০ রানের ইনিংস সব সময় ভারতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গৌতম গম্ভীর। তিনি বলেন, ব্যক্তিগত শতরান হোক বা না হোক, ৯০ ঊর্ধ্ব ইনিংস সর্বদা দলের জন্য সুখবর বয়ে নিয়ে আসে। এই প্রসঙ্গে তিনি ২০১১ সালে ওডিআই বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির ৯১ রানের বিধ্বংসী ইনিংসের স্মৃতি চারণা করছেন। তিনি বলেন, ওই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির ইনিংস এবং ঋষভ পন্থের ৯০ ঊর্ধ্ব ইনিংস যদি তুলনা করা হয় সে ক্ষেত্রে দুটো ইনিংসের গুরুত্ব সমান। আপনাদের জানিয়ে রাখি, ২০১১ বিশ্বকাপে ভারতের জন্য জয়সূচক ৯৭ রানের ইনিংস খেলেছিলেন গৌতম গম্ভীর।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026