টলিউড

Aparajita Apu: হাসপাতালে ভর্তি ‘অপু’ পড়ে গিয়ে হাতে চোট পেলেন সুস্মিতা

রাত ৮ঃ৩০ বাজতেই মিঠাই শেষ অপরাজিতা অপু সম্প্রচার শুরু হয়। আর এই ধারাবাহিকে মিষ্টি অপুকে তো সবাই ভালোবেসে ফেলেছে খুব তাড়াতাড়ি। অপু যেমন মিষ্টি তেমনি ডানপিটে স্বভাবের। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যেমন ভয় পায়না তেমনই সংসারে কোনো বিপদ এলে গোয়েন্দা হতে বেশি সময় নেয়না। আবার শ্বাশুড়ির সাথে যতই কথা কাটাকাটি হোক অসুস্থ হলে রাত জেগে শ্বাশুড়ি মায়ের যত্ন নিতে জানে মিসেস অপু। আবার জামাইবাবুকে শায়েস্তা ও করে এই অপু। প্রথম থেকে এই ধারাবাহিক টিআরপিতে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে।

দিন কয়েক আগেই ধারাবাহিকে দেখানো হয়েছিল চোট পেয়েছিলেন অপু তবে এবার সেই ঘটনা বাস্তবে ঘটলো। এই ঘটনা ঘটবে সুস্মিতা হয়তো জানতোনা! হ্যাঁ এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে সকলের প্রিয় অপু ওরফে সুস্মিতা দে। কিন্তু কেন? রবিবার বাড়ির বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন অভিনেত্রী। এরপরে সেদিন ভর্তি হন শহরের এক বেসরকারি হাসপাতালে। আর সোমবার সন্ধ্যায় নিজেই এই খবর ইনস্টাগ্রামে সকল অনুরাগীদের সাথে ভাগ করে নেন অভিনেত্রী। 

হাসপাতাল থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবিও দিয়েছেন অপু। সেখানে দেখা যাচ্ছে মুখে মাস্ক পরে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী। মুখে হাসি নেই রয়েচোখ-মুখ পুরো ফ্যাকাসে। অভিনেত্রীর এমন বেহাল দশা দেখে উদ্বিগ্ন অনুগামীরা। সকলেই প্রিয় অপুর দ্রুত সুস্থতা কামনা করছেন, অপর এক বুমেরাং ভিডিয়োতে দেখা গেল সুস্মিতার হাতে চ্যানেল করা। তবে আগের থেকে অনেকটাই ভালো রয়েছে অভিনেত্রী। হাসপাতালের বিছানা থেকেই জানিয়েছেন, ‘আমার শ্যুটের সময়েই কেন জানি না মনে হত, বাস্তবেও এমন কিছু হবে না তো! সেই ভয়টাই সত্যি হল।’

তবে স্বস্তির খবর একটাই এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন অভিনেত্রী সুস্মিতা। কদিন তাঁকে ছাড়াই চলবে ধারাবাহিকের শ্যুটিং। তবে শ্যুটিং এর জন্য খুব বেশিদিন কাজ থেকে ছুটি নিতে পারবেন না অভিনেত্রী। মেগা ধারাবাহিকের নায়িকা হওয়ার বেশ একটা কমিটমেন্ট আছে! সব কিছু ঠিক থাকলে আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে সুস্মিতাকে। তারপর একদিনের বিশ্রাম নিয়েই হয়ত কাজে যোগ দেবেন ‘অপু’ সুস্মিতা। 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026