নিউজ

West Bengal Weather: খুব শীঘ্রই জাঁকিয়ে পড়বে শীত, বর্তমানে খামখেয়ালি আবহাওয়া রাজ্যে

কালী পুজোর সময় হেমন্তের মরশুমে কিছুটা ঠান্ডা উপভোগ করেছিল রাজ্যবাসী। তবে মাঝে কিছুটা শীত অনুভূত হলেও, বর্তমান সময়ে তাপমাত্রার পারদ ফের কিছুটা উর্দ্ধমুখী হয়ে রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ কেটে গেলে ফের রাজ্যে বাড়বে রশীতের প্রকোপ। নিম্নচাপের অক্ষরেখা সরে গে গেলেই, জাঁকিয়ে শীত অনুভব করতে শুরু করবে বাংলার মানুষ।

এই ঠান্ডা, তো এই গরম। এমন আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য রোগের প্রকোপও বাড়ছে রাজ্যে। অগ্রহায়ণের শুরুতেও শীতের দেখা দিলেও এই সপ্তাহের শুরুতে শীতের কোনও পাত্তা নেই৷ যদিও রাতের দিকে কিংবা ভোরের দিকে হালকা আমেজ থাকছে। কিন্তু তা অল্প বিস্তর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, এইরুপ পরিস্থিতি দক্ষিণবঙ্গে থাকবে আগামী ২ থেকে ৩ দিন।

এই সপ্তাহের শেষে দিকে ফের শীতের অনুভব করবে রাজ্যবাসী। তবে এখনই হাওয়া অফিসের তরফে কনকনে শীতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি৷ তবে মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গে নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতেই প্রচুর পরিমাণে গরম বাতাস ঢুকে পড়ছে রাজ্যে। 

এর ফলেই স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়েছে তাপমাত্রার পারদ। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হলেও এই নিয়ে চিন্তায় ফেলার মতো নয়। বরং এই বৃষ্টির হাত ধরে রাজ্যে শীতের প্রবেশ ঘটতে পারে। কারণ নভেম্বরের শেষে এমন গরম আবহাওয়া সাময়িক।

আজকের দিনে তিলোত্তমাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকে হালকা বৃষ্টি হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার রাজ্যবাসীর ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে। ইতমধ্যে আলনায় জায়গা করে নিয়েছে শীতের পোশাক। জমিয়ে শীতের আমেজ উপভোগ করার অপেক্ষায় বঙ্গবাসী। আর এখন থেকে একদিকে শীতের চড়ুইভাতি তো আবার পিঠে পুলি খাওয়ার প্রস্তুতি চলছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026