নিউজ

ম্যাডাম CM! দয়া করে রাজনীতির রঙ না দেখে ন্যয়বিচারের ব্যবস্থা করুন : অপর্ণা সেন

দেশের বিভিন্ন প্রান্তে কোথাও কিছু ঘটলেই কলকাতার রাস্তায় প্রতিবাদে পথ হাঁটেন তাঁরা। কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে সপরিবার এক আরএসএস কর্মীকে নৃশংস হত্যার পরও চুপ ছিলেন। যা নিয়ে তীব্র কটাক্ষ করে বিজেপি শিবির। এবার সেই বুদ্ধিজীবীদের মধ্য থেকে অপর্ণা সেন ঘটনার নিন্দা করে মুখ খুললেন। একই সাথে নজিরবিহীন আক্রমণ করলেন রাজ্যের মূখ্যমন্ত্রীকে।

জিয়াগঞ্জে আরএসএস কর্মী এক প্রাথমিক শিক্ষক, তাঁর অন্তসত্ত্বা স্ত্রী ও ৮ বছরের শিশু পুত্রের খুনের ঘটনায় মূখ্যমন্ত্রীকে আক্রমণ করে এদিন সকালে এক ট্যুইট বার্তায় অপর্ণা সেন বলেন, ‘পশ্চিমবঙ্গে এক আরএসএস কর্মীকে তাঁর গভর্বতী স্ত্রী ও সন্তান সহ খুন করা হয়েছে। এই নৃশংস ঘটনার কারণ যাই হোক না কেন, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার। ম্যাডাম সিএম! দয়া করে রাজনীতির রঙ না দেখে ন্যয়বিচারের ব্যবস্থা করুন। পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিকের দায় আপনার। আপনি সবার মূখ্যমন্ত্রী।’

এই আরএসএস কর্মীর হত্যাকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির রাজ্য নেতারা।

Anirban Kundu

Recent Posts

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026