রাজ্যে একদিকে মৃত্যুর মিছিল, অপরদিকে কার্নিভাল। জিয়াগঞ্জের ঘটনাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্ফোরক আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।তিনি বলেন, ‘গত কয়েকদিনে এ রাজ্যে আমাদের দলের চার জন খুন হয়েছেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিহত শিক্ষক ছোটবেলা থেকেই আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপির সমর্থক ছিলেন তিনি।’
পুজো কার্নিভাল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘একদিকে মানুষ খুন হচ্ছে আর অন্যদিকে পুজো কার্নিভাল হচ্ছে, মস্তি হচ্ছে, আনন্দ হচ্ছে, মেলা হচ্ছে। আনন্দ হওয়া উচিত কিন্তু সেই আনন্দ দিয়ে দুঃখকে চাপা দেওয়া যাবে কি না আমার জানা নেই।’ তিনি আরও বলেন,‘ দিদিমণিকে দিয়ে পুজো উদ্বোধন করানোর জন্য পুজো কমিটিগুলোকে দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা করে ঘুষ দেওয়া হচ্ছে।
সাধারণ মানুষ পুজোতেও আনন্দ করতে পারছে না। সাধারণ মানুষ ভয়ে আছে। এই রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই? এমন রাজত্ব মানুষ চায় না। প্রশাসন সামলাতে পারছেন না মুখ্যমন্ত্রী। মানুষ ভয়ে আছেন আর মুখ্যমন্ত্রী লীলা খেলা সামলাচ্ছেন। এই সরকারের এক্সপায়ারি চলে এসেছে। দিদির এক্সপায়ারি চলে এসেছে। ‘
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…