নিউজ

App for Yellow Taxi: অ্যাপ ক্যাবের দৌরাত্ম কমাতে এবারে হলুদ ট্যাক্সির জন্য অ্যাপ নিয়ে আসছে সরকার, কম পয়সায় যেতে পারবেন বেশি দূর

একটা সময় মোবাইলে কয়েক ক্লিকে এসি গাড়িতে চড়ার অভিজ্ঞতা ছিল অত্যন্ত মধুর। মাত্র কয়েকটা ক্লিক করলেই আপনার জন্য হাজির হয়ে যেত সুন্দর একটা গাড়ি যা আপনাকে নিয়ে যাবে আপনার গন্তব্যে। সেই গাড়িতে বসে আপনি এসি চালাতে পারেন, গান শুনতে পারেন, সবকিছুই করতে পারেন। কিন্তু এখন সেই অভিজ্ঞতা অনেকটাই তিক্ত। গাড়ি বুক করলেও চালকরা এখন নির্দিষ্ট গন্তব্যে যেতে চান না। অনেক সময় আবার যেতে রাজি হলেও অ্যাপে দেখানো ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া চেয়ে বসেন। এসি চালাতে চান না। অনেক সময় আবার এসির জন্য বেশি টাকা দিতে হয়। বিগত কয়েক বছরে এই অ্যাপ ক্যাবগুলোর বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে এবারে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার একটি নতুন নির্দেশিকা জারি করেছে। তবে তাতে বিশেষ পরিস্থিতি বদলাইনি। এই পরিস্থিতিতে এবার বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে চাপে রাখতে সরকার নিজেই ট্যাক্সিক এপ্লিকেশন বাজারে আনতে চাইছে। শোনা যাচ্ছে এই অ্যাপ তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এবং দপ্তরের সচিব সৌমিত্র মোহন এই নিয়ে শনিবার বৈঠক করেছেন তথ্যপ্রযুক্তি দপ্তরের সচিব রাজীব কুমারের সঙ্গে। কিভাবে এই অ্যাপ তৈরি হবে এবং কিভাবে এই অ্যাপ কাজ করবে সেই নিয়ে একটি রূপরেখা পেশ করা হয়েছে এই বৈঠকে। শোনা যাচ্ছে, কলকাতার অতি প্রাচীন ঐতিহ্য হলুদ ট্যাক্সিকে কেন্দ্র করে এই ক্যাব সার্ভিস চালু করতে চাইছে রাজ্য সরকার। এর ফলে যেমন পশ্চিমবঙ্গে তথা কলকাতায় হলুদ ট্যাক্সি বেঁচে থাকবে, তেমনি মানুষ সস্তায় ভালো পরিষেবা পেয়ে যাবেন।

জানা গিয়েছে যে সকল হলুদ ট্যাক্সি চালকরা হাওড়া স্টেশন এবং বিমানবন্দরের প্রিপেইড বুথের সঙ্গে যুক্ত তাদেরকে এই অ্যাপের আওতায় নিয়ে আসার কথা চিন্তা করছে রাজ্য সরকার। নতুন ভাড়ায় কমিশন দিতে হবে না চালককে। যতসামান্য টাকা গ্রহণ করেই এই সার্ভিস চালু করবে রাজ্য সরকার। ফলে অ্যাপ চালাতে যেটুকু টাকা প্রয়োজন হয় ঠিক সেটুকু টাকা গ্রহণ করবে রাজ্য সরকার। এর ফলে চালকের পকেটে বেশি টাকা ঢুকবে এবং বেশি ভাড়া গুনতে হবে না যাত্রীদের।

অন্যদিকে আবারো ক্যাবের সংগঠনগুলি সরকারের কাছে ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে। আবেদন জানানো হয়েছে, বিলাস বহুল ট্যাক্স এর ক্ষেত্রে যেন প্রতি কিলোমিটারে ১৮ টাকা, ৭৫ পয়সা ভাড়াকে বেস প্রাইস ধরা হয়। এদিকে ভাড়ার আশি শতাংশ টাকা যাতে চালকদের পকেটে ঢোকে সেই নিয়ে সরব হয়েছে সংগঠনগুলি। এই আবহে মন্ত্রী তাদের দাবিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে রাজ্য সরকার যদি এই ক্যাব সার্ভিস নিয়ে আসে, তাহলে রাজ্যের Ola এবং uber-র উপরে যে এর প্রভাব পড়বে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026