ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Fixed Deposit: ফিক্স ডিপজিটে ৯.৬ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাংক, এক্ষুনি জেনে নিন কিভাবে করবেন যাচাই

সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক এবারে তাদের স্থায়ী আমানতের উপরে সুদের হার পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার ৫ মে ২০২৩ থেকে নতুন সুদের হার কার্যকর হয়েছে। ১ থেকে ৫ বছরের মেয়াদে ২ কোটি টাকার কম আমানতের উপরে সুদের হার ৪৯ থেকে ১৬০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক। বর্তমানে এখন ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের উপরে সাধারণের জন্য ৪ শতাংশ থেকে ৯.১০ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে এই ব্যাংকের তরফ থেকে। অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার ৪.৫০ শতাংশ থেকে ৯.৬০ শতাংশ।

রিজার্ভ ব্যাংক রেপো রেট বৃদ্ধি করার পর থেকেই শুরু হয়েছে এই বৃদ্ধি। বিভিন্ন ব্যাংক তাদের মেয়াদী আমানতের উপরে আকর্ষণীয় সুদ দিচ্ছে। বিভিন্ন ফাইন্যান্স ব্যাংক সবথেকে বেশি সুদ অফার করছে ফিক্সড ডিপোজিট এর উপরে। তবে বেশি রিটার্ন পেলেও এই ধরনের ছোটখাটো ব্যাংকে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ ভেবে থাকেন অনেকেই। তবে, সেই ব্যাংক কতটা ঝুঁকিপূর্ণ তা বুঝে নেওয়ার কয়েকটা রাস্তা রয়েছে। চলুন স্মল ফিনান্স ব্যাংক নিরাপদ কিনা সেটা যাচাই করার পদ্ধতি জেনে নেওয়া যাক।

১. DIGCI কভার –

প্রথমে যে স্মল সেভিংস ব্যাংকে বিনিয়োগ করতে চান, সেটি ইন্সুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন DIGCI এর পাঁচ লক্ষ টাকার বীমা কভারের আওতায় আসে কিনা জেনে নিন। এই বীমায় বিনিয়োগ করা মূলধন এবং সুদ দুইয়ের উপরে কভার থাকে। সাধারণত স্মল ফিনান্স ব্যাংকের স্থায়ী আমানত এই ধরনের বীমা কভার দিয়ে থাকে।

২. ব্যাংকের আর্থিক মূল্যায়ন করে ফেলুন –

বেশিরভাগ ছোট আর্থিক ব্যাংক তাদের ওয়েবসাইটে তাদের আর্থিক বিষয় প্রকাশ করে থাকে। আপনি স্মল ফিনান্স ব্যাংকের কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট, নেট স্টেবল ফান্ডিং রেশিও, লিকুইরিটি কভারেজ রেশিও এবং ক্যাপিটাল ইকুইডিটি রেশিও ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখে নিতে পারেন।

৩. CASA অনুপাত –

এটি হলো একটি ব্যাংকের মোট আমানতের বর্তমান এবং সেভিংস একাউন্টের ডিপোজিটের অংশ। একটি CASA অনুপাত এর অর্থ হলো, ব্যাংক ভালো লাভ করছে এবং কম খরচে তহবিল সংগ্রহ করতে পারছে। অর্থাৎ সেই ব্যাংক বলতে গেলে ভালো চলছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026