নিউজ

Dearness Allowance Announcement: ডিএ আন্দোলনের ১০০ তম দিনে হতে পারে বড় ঘোষণা, সরকারের দিকে তাকিয়ে সরকারি কর্মীরা

আজ শহীদ মিনারের অবস্থান বিক্ষোভের ১০০তম দিন। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কলকাতায় বিশাল একটি মিছিলের আয়োজন করা হয়েছে। এদিকে আজকের মিছিলের শেষে একটি বড় ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দক্ষিণ কলকাতায় আজ বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে ভবানীপুরে এই মিছিলে পা মেলাবেন হাজার হাজার সরকারি কর্মী। হাজরা মোড় থেকে শুরু হবে এই মিছিল এবং মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্ব দিয়ে যাবে এই মিছিলটি। শাসক দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনের দুয়ারে পৌঁছে যাবে এই মিছিল। ফলে বলা যেতে পারে আজকের এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মহার্ঘ ভাতা আন্দোলনকারীদের কাছে।

মহার্ঘ ভাতার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদের স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের দাবি জানানো হবে আজকের মিছিল থেকে। সুপ্রিমকোর্টে শুনানি পিছিয়ে গিয়েছে এই মহার্ঘ ভাতার মামলার। হাইকোর্টের নির্দেশে অনুষ্ঠিত বৈঠক ভেস্তে গিয়েছে। এই আবহাওয়া এবার আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর ঘোষণা করেছিলেন মহার্ঘ ভাতার আন্দোলনকারীরা। সেই পরিচিতিতে এবারে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আজ একটি বড় ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, ৬ মে মহামিছিলের পর মহার্ঘ ভাতা ধর্মঘটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। এই নিয়ে যদিও আগেই আভাস দিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এর আগে গত মাসেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সরকারের উচ্চপদস্থ আমলারা। তবে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, মহার্ঘ ভাতা নিয়ে সমস্যা এখনো মেটেনি। ফলে বৈঠক নিষ্ফল গিয়েছে। এরপরেই চরম পদক্ষেপের ঘোষণা করেন সরকারি কর্মচারীরা।

এদিকে প্রাথমিকভাবে পুলিশ আজকের মিছিলের অনুমতি না দিলেও আন্দোলনকারীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি রাজাশেখর মান্থার এই মামলার শুনানি হয়েছিল। বিচারপতি মিছিলের অনুমতি দেন এবং তিনি পর্যবেক্ষণে প্রশাসনকে প্রশ্ন করেন, ‘শান্তিপূর্ণ মিছিল হলে আপনাদের অসুবিধা কোথায়?’ এদিকে সরকারি কর্মীদের দাবি মেনে মিছিলের অনুমতি দিলেও কিছু শর্ত চাপিয়ে দেন বিচারপতি মান্থা। সেই মতো আজ দুপুর ১ টা থেকে বিকেল ৪টের মধ্যে আয়োজন করতে হবে এই মহামিছিলের। হাজরা রোড থেকে শুরু করে হরিশ মুখার্জী রোড ক্রসিং পর্যন্ত যাবে এই মিছিল। তারপর সেটি ডান দিক বেঁকে হরিশ মুখার্জী রোডে ঢুকবে। তারপর ডিএন ঘোষ রোড ক্রসিং পর্যন্ত গিয়ে মিছিল শ্যামাপ্রসাদ মুখার্জী রোডে উঠবে। সেখান থেকে তারা আবার হাজরা মোড়ে ফিরে আসবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026