টেক বার্তা

iPhone এবার ভারতেই তৈরি করতে চলেছে Apple, সস্তা হবে দাম

iPhone SE 2020 ভারতেই তৈরি করা শুরু করতে চলেছে অ্যাপল। একটি রিপোর্টে জানা যাচ্ছে যে, খুব শীঘ্রই এই কাজ শুরু হয়ে যাবে। তবে ভারতে সম্পূর্ণ ভাবে তৈরি হবেনা iPhone SE. ভারতে শুধুমাত্র অ্যাসেম্বলিং করা হবে আইফোনের এই মডেলের। এর আগে 2017 সালে iPhone SE দিয়েই ভারতে আইফোন তৈরি করা শুরু করেছিল অ্যাপল। iPhone SE ছাড়াও এর আগে iPhone XR, iPhone 7 এবং iPhone 6s ভারতে এসেম্বল করেছে অ্যাপল।

ভারতে অ্যাপলের ম্যানুফ্যাকচারিং শাখা ‘উইসট্রোন’ আইফোনের নতুন এই মডেলটি এসেম্বল করবে। ভারতে আইফোন এসেম্বল করলে অ্যাপলের বাইরে থেকে আনা আইফোনের উপর যে 20% ট্যাক্স দিতে হয় সেটা আর দিতে হবেনা। ভারতে এসেম্বল করা আইফোনের বক্সে লেখা থাকবে Assembled in India। বর্তমানে iPhone SE তৈরি করা হয় চীনে। সূত্রের খবর অনুযায়ী, জুলাই মাসে থেকেই ভারতে iPhone SE এর উৎপাদন শুরু করে দেবে অ্যাপল।

এর আগে অ্যাপল তাদের পুরানো মডেলের আইফোন তৈরি করেছে ভারতে। কিন্তু এই প্রথমবার একেবারে নতুন মডেলের আইফোন তারা তৈরি করতে চলেছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল অ্যাপল তাদের ব্র্যান্ড নিউ আইফোন 11 সিরিজ ভারতে এসেম্বল করবে। কিন্তু সে বিষয়ে তারপর আর কোনো খবর পাওয়া যায়নি অ্যাপলের তরফে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026