নিউজ

চিন থেকে ভারতে ব্যবসা স্থানান্তরিত করার পথে অ্যাপেল সংস্থা

চিনের উহানেই নোভেল করোনা ভাইরাসের উৎপত্তিস্থল, যা আজ গোটা বিশ্বে দাপিয়ে বিরাজ করছে। আর এর ফলেই চিনের উপর ক্রমেই নির্ভরশীলতা হারাতে বসেছে বিভিন্ন সংস্থা। চিন থেকে অন্যত্র উৎপাদন কেন্দ্রকে সরিয়ে আনার পরিকল্পনাও করছে সংস্থাগুলি। তার মধ্যে নয়া সংযোজন মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাপেল। এবার এই প্রযুক্তি সংস্থা চিন থেকে ২০ শতাংশ উৎপাদন ব্যবসা ভারতে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে।

গত বছরের শেষের দিকে অ্যাপেল, স্যামসাং সহ বিভিন্ন দেশীয় ফোন উৎপাদনকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাপেলের মতো সংস্থাকে দেশে জায়গা দিতে ভারতেরও প্রস্তুতি চোখে পড়ার মতো। জমি চিহ্নিতকরণ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠকে কিছু শর্ত রাখা হয়। যে সংস্থা যত বেশি সামগ্রী উৎপাদন করতে সমর্থ হবে সেই সংস্থা তত বেশি সুবিধা পাবে।

এছাড়া সংস্থাগুলিকে ২০২০ থেকে ২০২১ এর মধ্যে এক কোটি ডলার সামগ্রী উৎপাদন করতে হবে। পিএলআই-এর আওতায় কিছু শর্তের মতভেদ দেখা দেয় দুই পক্ষের। সেসব কিছু মিটে গেলে আশা করা হচ্ছে চিন থেকে অ্যাপেল সংস্থা তাঁদের উৎপাদন কেন্দ্রকে ভারতে সরিয়ে আনতে পারে। এই খবরের পরই সরব হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অ্যাপেল তাঁর সংস্থাকে সরিয়ে আনলে তা আমেরিকাতেই উৎপাদন কেন্দ্র তৈরি করুক। কিন্তু অন্যত্র কোথাও সংস্থাকে সরালে জরিমানা দিতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026