বিশ্ব জুড়ে করোনা সংক্রমণের পর চিনের উপর ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব। চিনকে ক্রমে কোনঠাসা করতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ। গতমাসে লাদাখের গালোয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে শহীদ ২০ জন জওয়ানের পর গোটা ভারতবর্ষ থেকে চিনা পণ্য বয়কটের ডাক ওঠে। এরই মাঝে মার্কিন সংস্থা অ্যাপলের সিদ্ধান্তে শুরু হয়েছে চাপানউতোর। অ্যাপলের দ্বিতীয় বৃহৎ চুক্তিভিত্তিক আইফোন উৎপাদক ‘পেগাট্রন’ ভারতে আইফোন উৎপাদন কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে, এমনই খবর সূত্রের।
জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার সহ বিভিন্ন রাজ্যের প্রশাসনের সঙ্গে আলোচনার পর অ্যাপল জমি কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। অ্যাপলের এক ভারতীয় শাখার আধিকারিক জানিয়েছেন, এখনো পর্যন্ত অ্যাপলের দ্বিতীয় বৃহৎ চুক্তিভিত্তিক আইফোন উৎপাদক ‘পেগাট্রন’ চেন্নাইতে দেশীয় শাখা প্রতিষ্ঠা হবে বলে পরিকল্পনা চলছে। জমির ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত শেষ হলেই বিদেশ থেকে সরঞ্জাম আনার প্রক্রিয়া শুরু হবে।
অ্যাপলের তিনটি বৃহত্তর চুক্তিভিত্তিক সংস্থা রয়েছে যার দুইটি ভারতে ইতিমধ্যে রয়েছে। ওই দুটি সংস্থা হল উইশট্রন ও ফক্সকন। ফক্সকন টেকনোলজির পরেই এবার ভারতে পেগাট্রনের নাম আসে। পেগাট্রন সংস্থাকে ভারতে আনার গুরুত্ব কতখানি? এর উত্তরে বলা যায়, পেগাট্রন মূলত ডেস্কটপ, নোটবুক, এলসিডি টিভি, মাদারবোর্ড, গেমিং-য়ের সরঞ্জাম, ব্রডব্যান্ড ও নেটওয়ার্কের বিভিন্ন যন্ত্রপাতি প্রস্তুতকারক সংস্থা। পেগাট্রনের সিইও লিয়াও-সিইহ-জ্যাং চিন দেশের বাইরে এই সংস্থাকে ছড়িয়ে দেওয়া কথা আলোচনা করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…