অফবিট

গোটা জলাশয় ভরে গেছে সোনালী ব্যাঙে, দেখুন সেই ভাইরাল ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি – কয়েকদিন ধরে একটি ভিডিও নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে। অগুনতি সোনালী রঙের হলুদ ব্যাঙ তে ভরে গেছে গোটা জলাশয়। শুধু তাই নয়, আকাশ বাতাস ভরে গেছে তাদের ডাকাডাকিতে। এই ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন পরভিন কাসোওয়ান। তিনি একজন ভারতীয় বনবিভাগের আধিকারিক।

বর্ষাকালে এমনিতেই ব্যাঙ এর দেখা মেলে। এদিক ওদিক থেকে গ্যাঙর গ্যাঙর শব্দ ভেসে আসে। সাধারণত এই সময়টায় পুরুষ ব্যাঙ ডাকাডাকি করে মহিলা ব্যাঙকে আকৃষ্ট করে। এক্ষেত্রে বিষয়টা তাই হয়েছে। ভিডিওতে যে ব্যাঙগুলিকে দেখা যাচ্ছে, সেই ব্যাঙগুলিকে বলা হয় বুলফ্রগ। বছরের অন্য সময় এদের গায়ের রং অন্যরকম থাকলেও, বর্ষার সময় অর্থাৎ ব্যাঙেদের প্রেমের মরসুমে গায়ের রং খানিকটা বদলে ফেলে। এতে কতজন সঙ্গিনীর মন পায় একজন পুরুষ ব্যাঙ তা জানা নেই। তবে তাদের এই কর্মকাণ্ডের জন্য যে জলাশয় কে দেখতে মুহূর্তের জন্য অসাধারণ হয়ে ওঠে সে কথা বলতেই হয়।

এমন অসাধারণ দৃশ্যটি ধরা পড়েছে মধ্যপ্রদেশের নরসিংহপুরে এলাকায়। ভিডিওটি পোস্ট করার সাথে সাথে প্রায় লক্ষেরও বেশি মানুষকে দেখে ফেলেছেন ভিডিওটি। ভিডিওটি শেয়ার সংখ্যা কিন্তু নেহাত কম নয়। এ কথা বলতেই হয়, মানুষের মন জয় করে নিয়েছে এই পুরুষ সোনালী ব্যাঙেদের দল।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026