মায়ের মতন মেয়েও বেশ গুণী। কখনো স্কুলে আবৃত্তি করেন তো কখনো নাচ। কথা হচ্ছে ঐশ্বর্য কন্যা আরাধ্যাকে নিয়ে। ২০১১ র ১৬ ই নভেম্বর বচ্চন পরিবারে আসে আরাধ্যা। সেদিন থেকেই মায়ের নয়নের মণি এই মেয়ে। ঐশ্বর্য যেখানেই যান তাঁর মেয়েকে সাথেই রাখেন। কখনো কোল ছাড়া করেননি তিনি। তবে বচ্চন পরিবার আরাধ্যাকে একেবারেই স্টারের মতো বড় করছেন না, বরং খুব সাধারণ ভাবে মেয়েকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বচ্চন পরিবার। এই পুঁচকে মেয়ে এখন থেকেই আবৃত্তি করে স্কুলের প্রোগ্রামে নাচ করে। গত বছর ২০১৯ এ স্কুলের প্রোগ্রামে এই ছোট্ট মেয়ে আবৃত্তি করে “আমি এক কন্যা, আমিই হলাম নতুন যুগের স্বপ্ন, আমরা নতুন পৃথিবীতে জেগে উঠব। যে পৃথিবীতে আমরা সুরক্ষিত থাকব, ভালোবাসা পাব। যেখানে পুরুষের অহরংকার ও অবহেলা আমাদের দমিয়া রাখবে না। যে পৃথিবীতে বই থেকে জ্ঞান আসবে, মানবতা পাখির মতোই স্বাধীনভাবে উড়তে পারবে।” এখানেই শেষ নয়, রবীন্দ্রনাথের ‘ওরে গৃহবাসী’ গানের সঙ্গে নাচতেও দেখা যায় আরাধ্যাকে।
স্কুলের সমস্ত প্রোগ্রামে উপস্থিত থাকেন ঐশ্বর্য ও অভিষেক। মেয়ের নাচের পারফরম্যান্সের প্রতিটা স্টেপের ছবি তোলেন সুন্দরী মা।
এই বছরের জন্মদিনেও আরাধ্যার একটা নাচ ও গান খুব ভাইরাল হয়। ভিডিওতে দেখা গিয়েছে, গোলাপি রঙের পোশাকে ঝলমলে সেজে আরাধ্যা গাইছেন দীপাবলির ভজন ৷ দু’হাত তুলে জয় শ্রীরামের এই ভজনে ভক্তিরস ঢেলে দিয়েছে ছোট্ট আরাধ্যা। দেখে নিন আরাধ্যার জন্মদিনের ভাইরাল ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…