মিঠুন চক্রবর্তী নামটাই এমন যে যাকে ঘিরে বলিউড ও বাংলা চলচিত্রে উন্মাদনার শেষ নেই। তিনি যেমন বলিউড ইন্ডাট্রিতে তাঁর ক্যারিশ্মা দেখিয়েছেন ঠিক বাংলা সিনেমা জগতেও তাঁর অবদান ভরপুর। ব্যক্তিগত জীবনেও কম গুঞ্জন নেই তাঁর, টান টান গল্পে মোড়া তাঁর ব্যক্তিগত জীবন। বিয়ে হোক বা প্রেম সবেতেই মিঠুন এক গল্প তৈরি করে গেছেন। ১৯৭৯ সালে কিশোর কুমারের স্ত্রী যোগিতাকে বিয়ের পর ঘরে আসে তিন পুত্র সন্তান। এরই পরে তিনি দত্তক নেন এক কন্যা সন্তানের। নাম রাখেন দিশানী চক্রবর্তী।
বর্তমানে দিশানী লস এঞ্জেলে পড়াশোনা করছেন ফিল্ম নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভীষণ এক্টিভ তিনি। ২০ বছরে পা দিতে চলেছেন দিশানী। সম্প্রতি তিনি তাঁর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যা ইতিমধ্যে ভাইরাল।
খবর অনুযায়ী, ১৯৯০ সালে একটি বাচ্চাকে ডাস্টবিন থেকে উদ্ধার করে এক NGO সংস্থা। তাঁদের থেকেই এই মেয়েকে দত্তক নেন মিঠুন ও যোগিতা। তিন ভাইয়ের আদরের মনই দিশানী।
দিশানী দেখতে যতখানি সুন্দর ঠিক ততখানি স্টাইলিশও ৷ এই কারণেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তিনি।
খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন মিঠুন কন্যা দিশানী। কবে, কীভাবে তা এখনও স্পষ্ট নয়। তবে সব ছোট-বড় পার্টিতে তাঁকে নিয়ে যাচ্ছেন বাবা মিঠুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…