সোশ্যাল মিডিয়াতে তারকাদের নিয়ে চর্চা চলতেই থাকে। তা আর নতুন কিছু নয়। সম্প্রতি চর্চায় উঠে এসেছেন বলিউডের বচ্চন পরিবারের মেয়ে আরাধ্যা বচ্চন। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের একমাত্র সন্তান। সম্প্রতি তার নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আরাধ্যার সাথে নেটিজেনরা মিল পেয়েছেন কে-পপ তারকা লিসার।
সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আরাধ্যা ভারতীয় পতাকার সামনে দাঁড়িয়ে দুটি দেশাত্মবোধক গানের সাথে নাচ করেছেন। গান দুটি হল ‘সারে যাহা সে আচ্ছা’ ও ‘মা তুঝে সলম’। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই কমেন্ট বক্সে উপচে পড়েছে নেটিজেনদের বক্তব্য। তাদের কথায়, ব্ল্যাকপিঙ্কের লিসার সাথে আরাধ্যার অনেক মিল রয়েছে। অনেকে আরাধ্যাকে লিসার কার্বন কপি বলেছেন। এ ছাড়াও একাধিক নেটিজেন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, যা রীতিমতো লক্ষণীয়।
লিসা ‘ব্ল্যাকপিঙ্ক’এর সদস্য হওয়ার পাশাপাশি গতবছর অর্থাৎ ২০২১ সালেই সোলো আর্টিস্ট হিসেবে গান গাওয়া শুরু করেছেন। আর সম্প্রতি তার সাথেই তুলনা করা হল আরাধ্যার। ২০২১’এ ঐশ্বর্য কন্যা পা দিল ১০ বছরে। ইতিমধ্যেই সে বুঝতে শুরু করেছে সে কোন বাড়িতে জন্মেছে। সম্প্রতি নেটিজেনদের এই অদ্ভুত ধারণার সূত্র ধরেই বচ্চন পরিবারের মেয়ে চর্চিত হয়েছেন সোশ্যাল মিডিয়াতে।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…
ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…
২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…
দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…
আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…
দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…