মালাইকা অরোরার প্রত্যেক ছবি এবং পোস্ট ইনস্টাগ্রামে ভাইরাল। আর কেনো হবে না,তিনি একটা সময়ে বলিউডের আইটেম নাম্বার গুলিতে রাজ করতেন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়েও তাকে একাধিকবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। প্রথমে তিনি সালমানের ভাই আরবাজ খানকে বিবাহ করেন। তবে তাদের বিবাহ খুব একটা ভালো ছিল না। কয়েক বছরের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর তিনি অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।
তবে তাই বলে তার পুরনো প্রেমিকের সঙ্গে একেবারেই তার সম্পর্ক শেষ হয়ে যায়নি। মাঝে মধ্যেই তাদের দুজনকে একসাথে দেখা যায়। ১৪ বছরের বিবাহিত জীবন হঠাৎ শেষ হয়ে যায় ২০১৭ সালে। তখন তাদের ছেলের বয়স ১২। জানা যায়, অর্জুন কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ। কিন্তু বলিউডের এই হট কাপলের মধ্যে এখনও বন্ধুত্ব আছে। এখনো তারা একে অপরকে গিফট পাঠান।
আর এবারে আরবাজ তার প্রাক্তন কে গিফট করলেন এক বাক্স উপহার। উপহার পেয়েই খুব খুশি মালাইকা। কিন্তু একি! বাক্স খুলতেই বেরিয়ে এলো ৫টা পাকা আম। এই উপহার দেখে স্বভাবতই হতবাক মালাইকা। সাথেই আনন্দিত ও বটে। সোজা এই বাক্সের ছবি পোস্ট করে দিলেন ইনস্টাগ্রামে। ক্যাপশন দিলেন, “ধন্যবাদ আরবাজ”। পাশে আবার অনলাইন আম সরবরাহকারী সংস্থাকে ধন্যবাদ দিয়েছেন এই অভিনেত্রী। সাথেই লিখেছেন, “এখনি অর্ডার করুন।” এই পোস্ট দেখে এখনো বোঝাই যায়, এখনো আরবাজ এবং মালাইকার বন্ধুত্ব আছে অটুট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…