রাজ্য

আম্ফানের পর বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাউকতে, জানুন কী জানাল আবহাওয়া দপ্তর

সোশ্যাল মিডিয়াতে যেমন থেকে ভালো খবর ঠিক তেমনভাবেই থাকে ভুয়া খবর। বেশ কিছুদিন হয়ে গেল মিডিয়াতে একটি খবর ঘোরাফেরা করছে। জানানো হচ্ছে নাকি, আবারও নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে গাঙ্গেয় বঙ্গোপসাগরে। সূত্রের খবর চলতি মাসের শেষের দিকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বাংলা এবং উড়িষ্যা উপকূলের দিকে যার ফলে ক্ষতিগ্রস্ত হবে জনমানব। আজ আলিপুর আবহাওয়া দপ্তর সম্পূর্ণরূপে জানিয়ে দিল এই খবরটি একটি ভাওতা এবং এরকম কোন ঝড় আসার কোন সম্ভাবনা নেই ইতিমধ্যে।

গত বছর মে মাসে ভারতে আম্ফান ঝড় এসেছিল। এই ঝড় আসার ফলে লন্ডভন্ড হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কিছুটা অংশ। মাথায় হাত পড়ে ছিল অনেকের। অনেকে মাথার উপরে ছাদ হারিয়ে ত্রাণশিবিরে ঠাই নেন। এছাড়াও আম্ফানের তান্ডব বেশ কয়েক দিন বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল কলকাতায় সহ সারা পশ্চিমবঙ্গে। জনজীবন স্বাভাবিক হতে অনেক দিন সময় লেগেছিল।

আমফানের ক্ষত কিছুটা মুছে গেলেও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল নতুন একটি ঝড়ের খবর। জানানো হয়েছিল, মঙ্গলবার এই ঘূর্ণিঝড় আসতে পারে। এবং এই ঝড়ের নাম দেওয়া হয়েছিল টাউকতে। এই ঝড়ের প্রভাবে বলা হয়েছিল জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। তবে সাধারণ মানুষকে আশ্বস্ত করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল, কোনভাবেই এই ঝর আপাতত আসছে না। আগামী দশ দিনে বাংলায় কোনো রকম ঘূর্ণাবর্ত এবং ঝড়ের সম্ভাবনা নেই। এই খবরটি একদম ভুল একটি খবর। যার ফলে বেশ কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026