আরবাজ খান বলিউডের অন্যতম জনপ্রিয় একটি নাম। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। ভাইজানের ভাই তিনি। তবে ইন্ডাস্ট্রিতে তার যে একটা আলাদা পরিচিতি রয়েছে, তা বলাই বাহুল্য। মালাইকা আরোরার সাথে দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেছিলেন তারা। তবে তাদের বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটেছে অনেকদিনই। এরপর নতুন করে আবারো সম্পর্কে জড়িয়েছেন দুজনেই। মালাইকা আরোরা আপাতত অর্জুন কাপুরের সাথে চুটিয়ে প্রেম করছেন, সময় কাটাচ্ছেন একান্তে। অন্যদিকে আরবাজ খানও প্রেম করছেন তার সুন্দরী প্রেমিকা জর্জিয়া এন্দ্রেয়ানির সাথে। উল্লেখ্য, তিনি মডেল হওয়ার পাশাপাশি একজন অভিনেত্রীও।
জর্জিয়া এন্দ্রেয়ানি সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে সক্রিয়। তিনি প্রায়ই একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তিনি যে যথেষ্ট বোল্ড একজন মডেল এবং অভিনেত্রী, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় আবারো নিজের বোল্ড লুকের সূত্র ধরেই চর্চায় তিনি। টাইট কালো স্পোর্টস ব্রা ও নীল শটসে গলায় তোয়ালে নিয়েই রাতের মুম্বাই শহরের রাস্তায় পাপারাজিৎদের ক্যামেরাবন্দি হয়েছেন। এই মুহূর্তে নিজের সেই জিম লুককে কেন্দ্র করেই চর্চায় তিনি।
শরীর সচেতন আরবাজ প্রেমিকা। প্রতিনিয়ত শরীরচর্চাও করে থাকেন তিনি, সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিগুলি দেখে বোঝা গিয়েছে তিনি শরীরচর্চার শেষেই ফিরছিলেন, আর সেইসময়ই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন তিনি। এই মুহূর্তে নিজের সেই লুকই তাকে নিয়ে চর্চা হওয়ার কারণ। উল্লেখ্য তথ্য অনুযায়ী, ১৮’ই নভেম্বর জর্জিয়ার নতুন মিউজিক ভিডিও ‘দিল জিসে জিন্দা হ্যায়’ মুক্তি পেতে চলেছে। নিজের এই আসন্ন মিউজিক ভিডিওর জন্য উচ্ছ্বসিত রয়েছেন তিনিও, সেকথা অবশ্য নিজেই উল্লেখ করেছেন জর্জিয়া। আপাতত তার এই মিউজিক ভিডিওর অপেক্ষায় রয়েছেন তার ভক্তরাও।
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…