পরিশ্রম ছাড়াই প্রতি মাসে অ্যাকাউন্টে আসবে ৬০ হাজার টাকা, আজই সন্তানের নামে খুলুন এই অ্যাকাউন্ট

বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। তবে স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিয়ে বিনিয়োগ করলে অতটাও ঝুঁকি থাকে না।

আজকালকার দিনে সবাই চেষ্টা করেন যাতে অবসর গ্রহণের পরবর্তী জীবনে পুরনো সঞ্চয় থেকেই পেনশন পেতে। এখন থেকে বিনিয়োগ করলে অবসরের পরবর্তী জীবনে আপনি এবং আপনার পরিবার সুখ স্বাচ্ছন্দে দিন কাটাতে পারবে। এইজন্য বিভিন্ন সরকারি এবং বেসরকারি জায়গায় বিনিয়োগ করাই যায়। অবসর গ্রহণের পর প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয়ের ব্যবস্থা করতে হলে সেই সময়ে আপনার অন্তত এক থেকে দেড় কোটি টাকা থাকা উচিত। যত তাড়াতাড়ি আপনি বিনিয়োগ শুরু করবেন, ততই আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। বর্তমান সুদের হারের নিরিখে ব্যাঙ্কগুলোর গড় বার্ষিক সুদের হার প্রায় ৬ শতাংশে পৌঁছেছে।

এইজন্য আপনি যদি আপনার ৩০ বছর বয়সে আপনার সন্তান বা আপনার পরিবারের কোনো সদস্যের নামে প্রতি মাসে ৩৫০০ টাকার একটি SIP শুরু করেন, তাহলে আপনার লক্ষ্য সহজেই পূরণ করা হবে। বর্তমানে এসআইপিগুলিতে গড় বার্ষিক ১২ শতাংশ রিটার্ন পাওয়া যায়৷ সেক্ষেত্রে ৩০ বছরের জন্য, প্রতি মাসে ৩৫০০ টাকা (বার্ষিক ৪২ হাজার টাকা) র SIP-এ, আপনি মোট ১২.৬০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। এর উপর প্রতি বছর ১২ শতাংশ রিটার্ন পেলে, ৩০ বছর পর, আপনার ১.২৩ কোটি টাকার তহবিল প্রস্তুত থাকবে। এর ফলে অবসরের পর খুব সহজেই আপনি প্রতিমাসে ৬০ হাজার টাকা করে পেয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026