আরবাজ খান বলিউডের অন্যতম জনপ্রিয় একটি নাম। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। ভাইজানের ভাই তিনি। তবে ইন্ডাস্ট্রিতে তার যে একটা আলাদা পরিচিতি রয়েছে, তা বলাই বাহুল্য। মালাইকা আরোরার সাথে দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেছিলেন তারা। তবে তাদের বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটেছে অনেকদিনই। এরপর নতুন করে আবারো সম্পর্কে জড়িয়েছেন দুজনেই। মালাইকা আরোরা আপাতত অর্জুন কাপুরের সাথে চুটিয়ে প্রেম করছেন, সময় কাটাচ্ছেন একান্তে। অন্যদিকে আরবাজ খানও প্রেম করছেন তার সুন্দরী প্রেমিকা জর্জিয়া এন্দ্রেয়ানির সাথে। উল্লেখ্য, তিনি মডেল হওয়ার পাশাপাশি একজন অভিনেত্রীও। সম্প্রতি প্রেমিকার সূত্রেই চর্চায় অভিনেতা।
জর্জিয়া এন্দ্রেয়ানি সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে সক্রিয়। তিনি প্রায়ই একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তিনি যে যথেষ্ট বোল্ড একজন মডেল-অভিনেত্রী, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় পাপারাজিৎদের দ্বারা ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবির সূত্র ধরেই নেটনাগরিকদের মাঝে চর্চার আলোয় জর্জিয়া। সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে বোল্ড লুকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন জর্জিয়া। তার সেই ছবিগুলি এই মুহূর্তে গোটা নেটদুনিয়ার পারদ চড়িয়েছে, তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।
ছোট-বড় কোন তারকারাই পাপারাজিৎদের হাত থেকে মুক্তি পান না। তাদের চোখ গোটা মুম্বাই শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি সেই চোখেই ধরা পড়েছেন আরবাজ প্রেমিকা। মুম্বাই এয়ারপোর্টে ঢোকার সময়ই দেখা মিলেছে তার। এদিন তার পরনে লো-ওয়েস্ট জিন্স ও সাদা ডিপ নেক ক্রপ টপ ছিল। সাজ পূরণ করার জন্য হালকা মেকাপে, খোলা চুলে ছিলেন তিনি। সাথে পরেছিলেন একটি ফ্ল্যাট চটিও। এয়ারপোর্টে পাপারাজিৎদের দেখে এড়িয়ে যাননি তিনি। সম্ভবত মুম্বাইতে আরবাজ খানের কাছেই এসেছিলেন তিনি। আপাতত অভিনেত্রীর এই এয়ারপোর্ট লুক ছিল বেশ রিভিলিং। জর্জিয়ার এই ক্যাজুয়াল লুকে মুগ্ধ তার ভক্তমহল। আপাতত এই পোশাকেই সোশ্যাল মিডিয়ার পারদ চড়িয়েছেন আরবাজ প্রেমিকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…