জীবনযাপন

Skin Care Tips: রাতে ঘুমানোর আগে এই ফেসপ্যাকটি মুখে লাগাবেন, মুখ উজ্জ্বল হবে

আমাদের মানব দেহের প্রধান আকর্ষণ হল আমাদের মুখের আদল ও তার সৌন্দর্যতা। মুখ সুন্দর হয় তার উজ্জ্বলতা, কোমলতা ও আভার জন্য। এই সকল জিনিস বজায় রাখতে মুখের প্রতিদিন যত্ন নিতে হয়। কিন্তু আজকাল ব্যাস্ত জীবনে সবার দ্বারা তা হয়ে উঠে না। তাই আজ আমরা আপনাদের জন্যে সহজ উপায়ে মুখের যত্নের টিপস নিয়ে হাজির।

মুখের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ দূষণ ও ভুল পণ্য ব্যবহার করে মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। আবার অনেকে দিনের বেলায় ত্বকের যত্ন নিলেও, রাতে ঘুমানোর আগে ত্বকের প্রতি যে খেয়াল দরকার তা রাখতে পারেন না, এই কারণে ত্বক অনুজ্জ্বল দেখায়। কিন্তু ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রাতে ঘুমানোর আগে কিছু বিশেষ যত্ন নেওয়া খুব প্রয়োজনীও। নিম্নে লেখা প্রণালীগুলি মেনে চললে হারানো ঔজ্জ্বল্য ফিরে পাওয়া যাবে এবং ত্বক অনেক ভালো থাকবে। চলুন আপনাদের বলি রাতে কি ধরনের ফেসপ্যাক লাগালে উপকার পাবেন।

রাতে ঘুমানোর আগে এই কয়টি ফেসপ্যাকটি লাগালে ত্বক উজ্জ্বল হবে আপনার, জেনে নিন-

১) মাখন এবং গোলাপ জলের ফেসপ্যাক:-

মাখনে প্রয়োজনীয় তেল থাকে যা মুখকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে ও গোলাপ জল মুখের শুষ্কতা দূর করে। এই ফেসপ্যাকটি তৈরি করতে একটি পাত্রে মাখন এবং গোলাপ জল মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই প্যাকটি মুখে এবং ঘাড়ে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। এই প্যাকটি মুখে ১৫ থেকে ২০ মিনিট রেখে তারপর স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলবেন। এই প্যাকটি লাগালে মুখের পুষ্টি দরকার পূরণ হবে এবং ত্বকে উজ্জ্বলতাও আসে।

২) লেবু ও মধুর ফেসপ্যাক:-

লেবুতে দরকারি ভিটামিন সি থাকে এটির অম্লতা মুখের ময়লা দুর করতে সক্ষম। আবার মধু মুখের পুষ্টির যোগান ধরে। লেবু ও মধুর ফেসপ্যাক তৈরি করতে লেবুর রস ও মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার এই মিশ্রণটি মুখে এবং ঘাড়ে লাগান। এই প্যাকটি মুখে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিট। তারপর স্বাভাবিক জল দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। প্রতিদিন এই প্যাকটি লাগালে মুখের দাগও দূর হবে এর ফলে আপনার মুখের আভা ফিরে আসবে।

৩) হলুদ ও দুধের ফেসপ্যাক:-

হলুদ একটি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রকৃতি উপাদান, এটি মুখের ব্যাকটেরিয়াল, ফাংগাল ইনফেকশন কমাতে সাহায্য করে ও মুখ উজ্জ্বল করে। দুধে থাকা লাক্টিক অ্যাসিডও খুব ভালো মুখ পরিষ্কার করতে পারে। এই হলুদ ও দুধের ফেসপ্যাক তৈরি করতে হলুদ বাটা বা গুরো দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে, এবার এই মিশ্রণটি মুখে ও ঘাড়ে লাগান, এতে করে মুখের দাগ ছোপ দূর হবে ও নিস্তেজতা কমে আপনার নিজস্ব আভা ফুটে উঠবে।

এই তথ্যের যথার্থতা, সময়োপযোগীতা এবং সত্যতা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছে। তবে এটা ভারত বার্তার নৈতিক দায়িত্ব নয়। দয়া করে কোনো প্রতিকার চেষ্টা করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য অনুরোধ করছি আমরা। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে তথ্য প্রদান করা।

Nilanjana Pande

Published by
Nilanjana Pande

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026