ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বড় চমক কেন্দ্রীয় সরকারের, প্রতিমাসে ঘরে বসেই অ্যাকাউন্টে আসবে ২১০০০ টাকা, জানুন কিভাবে?

বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে প্রায় প্রত্যেক মানুষ চেষ্টা করেন সামান্য অতিরিক্ত উপার্জনের জন্য। পরিবারের চাহিদা মেটাতে দিনরাত পরিশ্রম করতে হয় বাড়ির কর্তাকে। তবে আপনি যদি বিকল্প উপার্জনের পথ খুঁজছেন, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্যই। আজ আমরা আপনাকে জানাবো এমন এক সরকারি স্কিমের কথা যাতে আপনি প্রতিমাসে পেয়ে যাবেন ২১ হাজার টাকা। শুনে অবাক লাগছে নিশ্চয়ই! অনেকেই চাকরি করে বা ব্যবসা করে মাসে এত টাকা উপার্জন করতে পারেন না। আর সেই জায়গায় আপনি চাকরি না করে বা ব্যবসা না করে প্রতি মাসে ২১ হাজার টাকা করে উপার্জন করতে পারবেন।

আজকের এই প্রতিবেদনে যে সরকারি প্রকল্পের কথা বলা হচ্ছে তা হল জাতীয় পেনশন প্রকল্প। জাতীয় পেনশন সিস্টেম বা এনপিএস হল একটি সরকারি পেনশন স্কিম যাতে ইকুইটি এবং ঋণ উভয়ই থাকে। এনপিএস সরকারের কাছ থেকে গ্যারান্টি পায়। তাই অবসর গ্রহণের পরে প্রতিমাসে উচ্চ মাসিক পেনশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এখন থেকে এনপিএস কিনে বিনিয়োগ করা উচিত। এবার কি করে পাবেন প্রতিমাসে ২১ হাজার টাকা? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আপনি যদি ২০ বছর বয়স থেকে এনপিএসে টাকা জমা দেওয়া শুরু করেন এবং আপনি প্রতিমাসে ১ হাজার টাকা করে জমা দেন, তাহলে অবসরের বয়সের মধ্যে আপনার মোট জমা দেওয়ার পরিমাণ হবে ৫.৪ লাখ টাকা। এছাড়া আপনি এতে বার্ষিক ১০ শতাংশ রিটার্ন পাবেন যার কারণে আপনার বিনিয়োগ বেড়ে হবে ১.০৫ কোটি টাকা। এরপর আপনি যদি কর্পাসের ৪০ শতাংশ বার্ষিকীতে রূপান্তর করেন তাহলে সেই মূল্য হবে ৪২.২৮ লাখ টাকা। সেখান থেকে আপনি মাসিক পেনশন ১০ শতাংশ হারে ২১ হাজার ১৪০ টাকা পাবেন। এছাড়া আপনি প্রায়ই ৬৩.৪১ লাখ টাকা একেবারে পেয়ে যাবেন।

আপনাদের জানিয়ে রাখি এই এনপিএস পেনশন স্কিম একটি সরকারি প্রকল্প যেখানে অন্তর্ভুক্ত রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদি। আপনি এই এনপিএস এর মাধ্যমে বছরে ২ লাখ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচাতে পারেন। সাধারণত সরকারের নিয়ম অনুযায়ী আয়কর ধারা 80C এর অধীনে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হয় না। কিন্তু এনপিএস বিনিয়োগ করলে আপনি আরো ৫০ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026