নিউজ

‘যে যেখানে রয়েছেন, সেখানেই থাকুন’ : অরবিন্দ কেজরিওয়াল

দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সমস্ত ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের অনুরোধ করেছেন, তারা যেখানে আছেন সেখানেই যেন থাকেন। কারণ এখন ফিরে আসলে যে সমস্ত গ্রামে সংক্রমণ হয়নি সেখানেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এছাড়া কেউ ভাড়া দিতে না পারলে সেটি দেওয়া এবং অন্যান্য সম্ভাব্য সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন যে, এই পরিস্থিতিতে সকলের উচিত নিজের এবং নিজের প্রিয়জনের জন্য চিন্তাভাবনা করা।

আয় না থাকার কারণে উচ্ছেদের ভয়ই হলো প্রধান কারণ শ্রমিকদের বাড়ি ফিরে আসার। এমনও অনেকে বলছেন যে বাড়ির মালিক তাদের উচ্ছেদ করে দিচ্ছে। আজ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে যেন শ্রমিকদের কাছ থেকে ভাড়া না নেওয়া হয়। যারা শ্রমিক ও ছাত্রদের জায়গা খালি করতে বলবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

কেজরিওয়াল বলেছেন, “আমরা আপনাদের থাকার জন্য সমস্ত ব্যবস্থা করেছি। বিভিন্ন বিদ্যালয়ে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে। একটা গোটা স্টেডিয়াম ফাঁকা করা হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে মানুষ তাদের বাড়িতে ফিরে যাচ্ছেন। আমি হাতজোড় করে অনুরোধ করছি যে, প্রধানমন্ত্রী এখন লকডাউন ঘোষণা করেছেন তাই যে যেখানে রয়েছেন সেখানেই থাকুন। আমরা যদি এটি না মেনে চলি তাহলে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারবো না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026