এবার অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও কিছু জিনিস পরিবহনে ছাড় দিল কেন্দ্র সরকার। করোনার প্রকোপে দেশ জুড়ে চলছে লক ডাউন বিধি। যার ফলে অত্যাবশ্যকীয় কিছু পণ্য ছাড়া বাকি সমস্ত পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি ছিল। লক ডাউন বিধিতে অত্যাবশ্যকীয় পণ্য গুলির মধ্যে ছিল দুধ, ওষুধ, মুদি সামগ্রী, সংবাদপত্র, দুগ্ধজাত পণ্য পরিবহনে কোনো রকম বিধিনিষেধ ছিল না।
এবার অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও পরিবহনে আরও যোগ হল শ্যাম্পু, সাবান, হ্যান্ড-ওয়াশ, ডিটারজেন্ট পাউডার। এছাড়া আরও পরিবহনে যোগ হয়েছে টুথপেষ্ট, ব্যাটারি, চার্জার, মহিলাদের ন্যাপকিন, শিশুদের ডায়পার। এইসমস্ত অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি পরিবহনে কেন্দ্র এদিন ছাড় দিয়েছে।
যে সমস্ত পরিযায়ী শ্রমিক এবং দুঃস্থ মানুষদের পাশে থাকার জন্য রাজ্যগুলিকে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ২৪ মার্চ সারা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণায় আগামী ২১ দিনের লক ডাউন বিধি জারি থাকার পরেও গত শনিবার দিল্লির আনন্দবিহার বাস টার্মিনালের ছবি দেখে শিহরিত দেশবাসী। বাড়ি ফেরার জন্য স্বাস্থ্যবিধি শিকেয় তুলে বাসের অপেক্ষায় শয়ে-শয়ে শ্রমিক ও তাঁর পরিবার। কারন কাজকর্ম বন্ধ থাকার কারনে মালিক আর শ্রমিকদের দায়িত্ব নিচ্ছে না বলে অভিযোগ। তাই কেন্দ্রের নির্দেশ যেসব মালিক তার শ্রমিকের দায়িত্ব নিচ্ছে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া আরও বলা হয়েছে, যেকোনো রাজ্যে ঢোকা সমস্ত যাত্রীবাহী বাস আটকে দেওয়া হবে সীমান্তেই। বাসের যাত্রীদের রাখতে হবে ১৪ দিনের কোয়ারান্টাইনে। সেখানে দিতে হবে তাদের প্রয়োজনীয় সামগ্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…