নিউজ

করোনা মোকাবিলায় প্রস্তুত ভারত, বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল

শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব জুড়ে করোনা আতঙ্কে আতঙ্কিত। ইতালিতে চলছে মৃত্যুর মিছিল। হাসপাতালে জায়গা নেই রাস্তায় তাঁবু খাটিয়ে তৈরি করা হয়েছে আইসোলেশন এর জায়গা। তথাকথিত শিক্ষিত উন্নত দেশ আজ হার মেনেছে মৃত্যুর কাছে। ভারতবর্ষ এ তৈরি হচ্ছে নানা জায়গায় আইসোলেশন সেন্টার। ক্রিকেটের মাঠ থেকে শুরু করে ট্রেনের ফাঁকা কামরা কোন জায়গাকে বাদ রাখা হচ্ছে না। কারণ সত্যিই সকলে ভয় পাচ্ছেন যদি ইতালির মতন অবস্থা হয় তাহলে ভারতবর্ষে কোথায় এত চিকিৎসা করা সম্ভব হবে! সেই কথা মাথায় রেখেই ট্রেনের ফাঁকা কামরা গুলিকে আইসোলেশন সেন্টার হিসাবে তৈরি করার কাজ চলছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত জায়গায় ট্রেনের ফাঁকা কামরা গুলিকে কাজে লাগানো হবে।

প্রতি সপ্তাহে দশটি করে রেলের কামরা কে বদলানো হবে আইসোলেশন এর ওয়ার্ড হিসাবে, ANI এর সুত্র থেকে এমনই জানানো হয়। ট্রেনের মধ্যে ওপরে ওঠার জন্য যে ধরনের সিঁড়িগুলো ছিল সেগুলো কে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাথরুমের জায়গা, এবং অন্যান্য জায়গাকে প্রস্তুত করা হচ্ছে আইসোলেশন কোচ হিসাবে। ভারতবর্ষে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৭৩ জন। দিনে দিনে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যাটি। প্রধানমন্ত্রীর লকডাউন ঘোষণার পরেও অনেক মানুষকে যত্রতত্র, ইচ্ছাকৃতভাবে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। আমরা যদি এখনো না সচেতন হই তাহলে আমাদের দেশকেও ভুগতে হবে। ইতালিতে লকডাউন ঘোষণার পরেও মানুষ সচেতন হয়নি, তাদের অগাধ বিশ্বাস ছিল তাদের চিকিৎসা ব্যবস্থার ওপর এই অহংকারের ফল ভোগ করছে আজ ইতালি।

প্রেমের শহর পরিণত হয়েছে ভুতুড়ে শহরে। তারা প্রথম দিকে সচেতন হয়নি তারা অবাধ মেলামেশা করেছে পার্টি করেছে, সিনেমা গেছে, শপিংমলে গেছে যার ফলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে। আমাদেরকে সচেতন হতে হবে বাড়িতে থাকতে হবে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না বেরোনোর সময় মাস্ক পড়তে হবে, এবং বাড়িতে আসার পরে হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। কোনরকম গুজবে কান দেবেন না, আতঙ্ক না, সাবধান থাকুন সতর্ক থাকুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026