খালি গলায় অরিজিৎ সিংএর গান গেয়ে ভাইরাল হল এই ছোট্ট ছেলেটি, দেখুন ভিডিও
কৌশিক পোল্ল্যে: আধুনিক জনজীবনে আমরা সবচেয়ে বেশি নির্ভরশীল সোশ্যাল মিডিয়ার উপর। ব্যস্ত শিডিয়্যুল থেকে খানিকটা স্বস্তি পেতে ফেসবুক কিংবা ইনস্টার ওয়ালে উঁকি দেওয়া আমাদের প্রত্যেকেরই নিত্যদিনের স্বভাব হয়ে গিয়েছে। সামাজিক মাধ্যমে নানান মজাদার ভিডিও হোক কিংবা বিনোদনমূলক কিছু সবটাই মনোরঞ্জনের নিমিত্তে ঘুরে ফিরে দেখা এবং সেগুলি শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দেওয়ার কাজটুকু আমরা করে ফেলি একনিমিষেই। একটি ভিডিও যখন ভীষন মাত্রায় শেয়ারের দৌড়ে এগোতে থাকে তখনই সেই ভিডিও বা ছবি হয়ে যায় ভাইরাল।
গানের ভিডিও দেখতে কে না ভালোবাসে। এদেশে রাস্তাঘাটে, রেলস্টেশনে কত সুপ্ত প্রতিভা আজও চাপা পড়ে রয়েছে তার ইয়ত্তা নেই। তবু কিছু মানুষ প্রতিভার জোরে এবং সৌভাগ্যক্রমে রানু মন্ডল হওয়ার সুযোগটুকু অর্জন করেন। আজ যার গান আপনাদের শোনাব সেই ছেলেটি নিতান্তই ছোট বালক তবু গানের গলা শুনে তা বোঝার অবসর একেবারেই নেই। এ কি অবাক কান্ড!
ভিডিও শুরু হতেই দেখা যাচ্ছে খালি গায়েই খুদে ছেলেটি এগিয়ে এসে শুরু করল ‘কবীর সিং’ সিনেমায় ব্যবহৃত অরিজিৎ সিং এর গাওয়া বিখ্যাত ‘তেরে বিন অাব না লেঙ্গে এক ভি দম’ গানটি। এত সুন্দর গলা শুনে অবাক হবারই কথা। সেরকমই প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। গান চলাকালীন তার গায়কী এতটাই মনমুগ্ধকর যে রাস্তা দিয়ে আসা এক সাইকেল আরোহীকে দাঁড় করিয়েই ফেললেন ক্যামেরাম্যান।
পুরো ভিডিওটি ফেসবুকে আপলোড হতেই নজর কেড়েছে নেটিজেনদের। সকলেই ছোট্ট ছেলেটির গান শুনে তাকে প্রানভরে আশীর্বাদ করেছেন তার ভবিষ্যতের জন্য। এরই নাম ভারতবর্ষ। এখানে অচেনা গলিতেও লুকিয়ে থাকে অসাধারন প্রতিভা। ছোট্ট ছেলেটির গান শুনে নীচে অতি অবশ্যই নীচের ভিডিওটিতে ক্লিক করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…