২০১৩ সালের পর সবথেকে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান, ঘন্টায় গতিবেগ থাকতে পারে ২০০
অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকারে আছড়ে পড়বে আমফান। আগামী বুধবার বিকেলের দিকে পশ্চিমবঙ্গের দিঘা উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে ২০ তারিখ ভোরবেলাতে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় থাকতে পারে ২০০ কিলোমিটার। তবে সন্ধেবেলা বেগ কিছুটা কমতে পারে। সন্ধেবেলা এর গতিবেগ কমে হতে পারে প্রতি ঘন্টায় ১৬০ কিলোমিটার।
২০১৩ সালের পর এই আমফান সবথেকে শক্তিশালী ও প্রবল ঘূর্ণিঝড়ের আকারে আছড়ে পড়বে। ২০১৩ সালের ফাইলিনের গতিবেগ ছিল প্রতি ঘন্টাতে ২৬০ কিলোমিটার। যা ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল। ২০০৯ সালে আয়লার গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার। এই ঝড় সুন্দরবনকে পুরো তছনছ করে দিয়েছিল। ২০১৯ সালে বুলবুলের গতিবেগ ছিল ঘন্টায় ১৫৫ কিলোমিটার। এই ঝড় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আঘাত হেনেছিল।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি নিয়ে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনাও করেছেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, “বিপর্যয় মোকাবিলা কেন্দ্র এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলিকে এই বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হচ্ছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।” রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাও এই নিয়ে বৈঠক করেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের সাথে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…