আজ থেকে শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন। আগামী ৩১ মে পর্যন্ত জারি থাকবে এই লকডাউনের মেয়াদ। লকডাউনের এই দফাতে নতুন গাইডলাইন তৈরী করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই গাইডলাইনে কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, আর কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, সেই নিয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
এই দফার লকডাউনে ও চালু হবে না মেট্রো রেল ও বিমান পরিষেবা। এছাড়া এই ১৪ দিন বন্ধ থাকবে স্কুল, কলেজ, রেস্তোরাঁ, বার, সিনেমার হল, শপিং মল। এর সাথেই এই চতুর্থ দফার লকডাউনে জারি করা হয়েছে ‘নাইট কারফিউ’, এর অর্থ হল সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোনো যাবে না। প্রয়োজন পড়লে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করতে পারবে। শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে।
কেন্দ্রের নির্দেশিকায় স্পষ্ট করে বলে হয়েছে, ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তি, ১০ বছরের নিচে শিশুরা ও গর্ভবতি মহিলাদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। তবে আন্তঃরাজ্য বাস চালানোর ক্ষেত্রে রাজ্যের উপর সবটা ছেড়ে দিয়েছে কেন্দ্র। এদিকে লকডাউনের নির্দেশিকা নিয়ে খেদ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে সোমবার দুপুরে রাজ্যে একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরী কর হবে এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে। ক্রমেই উদ্বেগ বাড়ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…