বিনোদন

বাংলা ভ্যালেনটাইন্স ডে-র আনন্দে একে অপরকে আলিঙ্গন, রইল সেই ছবি

টলিপাড়ায় সদ্যই একটি নতুন জুটির আগমন ঘটেছে যাদের চর্চায় মুখর সকলেই। কথা হচ্ছে অর্জুন ও মধুমিতাকে নিয়ে, তাদের আসন্ন ছবি ‘লাভ আজ কাল পরশু’। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ‘এসভিএফ’ এবং পরিচালনা করেছেন প্রতিম দাশগুপ্ত।

এই যুগলের অনবদ্য রসায়ন ইতিমধ্যেই হট টপিক হয়ে গিয়েছে দর্শকমহলে। ওদের প্রংশসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই। উভয়েই বাংলা মেগা সিরিয়ালের জনপ্রিয় মুখ। দুজনের নামের পাশের জড়িয়ে রয়েছে ‘গানের ওপারে’ ও ‘বোঝেনা সে বোঝেনা’র মত হিট সিরিয়াল।

‘শুনে নে’ গানটির সাফল্যের পর ছবির ট্রেলারও মুক্তির পথে। এরই মাঝে সরস্বতী পুজোয় দেখা করলেন উভয়েই, কাজের নিমিত্তে। বাংলা ভ্যালেনটাইন্স ডে-র আনন্দে একে অপরকে জড়িয়ে ধরলেন উভয়েই। তাদের সেই ঘনিষ্ঠ আলিঙ্গনের ছবি প্রকাশিত হয়েছে ‘টলিঅনলাইন’ থেকে।

নতুন এই যুগলের ছবি কেমন হবে সেই নিয়ে স্বভাবতই প্রত্যাশার পারদ বেশ চড়ছে। প্রেমের বিভিন্ন পরিস্থিতির উপর আলোকপাত করে নির্মিত এই টাটকা জুটির ছবি ‘লাভ আজ কাল পরশু’ মুক্তি পাবে খুব শীঘ্রই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026