৫০ বছর বয়সে আবার বাবা হলেন এই বলিউড তারকা, বিয়ে ছাড়াই পুত্রের জন্ম দিলেন

বলিউডের অন্যতম পরিচিত ও জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল। ইতিবাচক চরিত্রের পাশাপাশি নেতিবাচক চরিত্রেও পর্দায় একাধিকবার দেখা গিয়েছে তাকে। চলতি বছরের শুরু থেকেই হিন্দি ইন্ডাস্ট্রির একাধিক তারকা নতুন সদস্যের ভূমিষ্ঠ হওয়ার সুখবর জানিয়েছেন। খুব সম্প্রতি বাবা-মা হয়েছেন ঈশিতা দত্ত ও বাৎসাল শেঠ। এবার ৫০ বছর বয়সে নিজের বাবা হওয়ার খবর দিলেন অর্জুন রামপাল।

২০১৯ সাল থেকেই নিজের প্রেমিকা গাব্রিয়েলা ডেমেত্রিডেসের সাথে সহবাস করেন অভিনেতা। ঐ বছরই গাব্রিয়েলা নিজেদের প্রথম পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, নাম আরিক রামপাল। এবার ৫০ বছর বয়সেই নিজেদের দ্বিতীয় সন্তানের কথা জানালেন অভিনেতা। শুক্রবার, ২১’শে জুলাই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি কার্টুনের ছবির সাথে ‘হ্যালো ওয়ার্ল্ড’ লেখা একটি কাপড়ের ছবি শেয়ার করেই নিজেদের দ্বিতীয় পুত্র সন্তানের ভূমিষ্ঠ হওয়ার কথা জানিয়েছেন অভিনেতা।

ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ভগবানের আশীর্বাদে তার পরিবারে পুত্র সন্তানের জন্ম হয়েছে। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন। ডাক্তার এবং নার্সদেরকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি নিজের সমস্ত শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছেন তাদের নিঃস্বার্থ ভালোবাসা ও সাথে থাকার জন্য।

১৯৯৮ সালে মেহের জেসিয়ার সাথে সংসার বেঁধেছিলেন অভিনেতা। তাদের দুই কন্যা সন্তানও রয়েছে, নাম মাহিকা ও মায়রা রামপাল। ২০১৯’এ মেহেরের সাথে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি তিনি। নিজের প্রেমিকা গাব্রিয়েলার সাথেই সহবাস শুরু করেছিলেন। বিগত পাঁচবছর ধরে বিবাহ ছাড়াই তারা একসাথেই রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বংশভূত তিনি। লিভইন করা নিয়ে একাংশের মাঝে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে এই জুটিকে। তবে এই সমস্ত বিষয়ে একেবারেই পাত্তা দিতে নারাজ তারা। বেশ কিছু ছবিতে গাব্রিয়েলাকে আইটেম নম্বরে দেখা গিয়েছে। পাশাপাশি তিনি একজন মডেলও বটে। বলাই বাহুল্য, এই মুহূর্তে নিজেদের দুই সন্তানকে নিয়ে সুখেই রয়েছেন অর্জুন-গাব্রিয়েলা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026