নিউজ

Vande bharat metro: বদলে যাবে প্যাসেঞ্জার ট্রেনের চেহারা, প্রতিটি কোচে থাকবে এসি, জানুন কবে থেকে পাবেন এই সুবিধা

ভারতীয় রেলওয়ে তাদের বিভিন্ন ট্রেনের জন্য অত্যন্ত বিখ্যাত। ভারতের রাজধানী শতাব্দী সুপারফাস্ট এবং বন্দে ভারতের মতো বেশ কিছু ট্রেন চলাচল করে যেগুলি সুবিধা এবং গতির জন্য অত্যন্ত পরিচিত। দেশে হাজার হাজার যাত্রীবাহী ট্রেন চললেও সেগুলিতে যাতায়াত করা একটু হলেও কঠিন। দ্বিতীয় শ্রেণীর ট্রেন এবং কোচে খুব বেশি সুবিধা পাওয়া যায় না। অনেক শহরতলির যাত্রীবাহী এবং লোকাল ট্রেন দিল্লি-মুম্বাই সহ অনেক বড় বড় শহরগুলিকে সংযুক্ত করে। ছোট শহরগুলো থেকে প্রতিদিন লক্ষাধিক মানুষ ব্যবসা করার জন্য বা চাকরির জন্য এই ট্রেনে যাতায়াত করেন। তবে এই ধরনের ট্রেনে যাতায়াত করা একটু সমস্যার।

তবে এবারে যাত্রীবাহী ট্রেনের চেহারা একেবারে পাল্টে যেতে চলেছে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে মেমুর পরিবর্তে বন্দে ভারত মেট্রো চালানোর পরিকল্পনা নিচ্ছে ভারতীয় রেল। এই ট্রেন হলো বন্দে ভারতের নতুন ডিজাইন যা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হবে। এই মেট্রোতে নানা রকমের বিলাসবহুল সুবিধা আপনি পাবেন। ৩০০ জন যাত্রী বসার জায়গা থাকবে এই মেট্রোতে। বন্দে ভারত মেট্রো ট্রেনগুলি সাধারণত ১০০ কিলোমিটার এর মধ্যে দূরত্ব অতিক্রম করতে পারবে। প্যাসেঞ্জার ট্রেন নিজের জায়গায় থাকবে। কিন্তু যারা এই ধরনের মেট্রো চড়তে চাইবে তারা এই মেট্রোতে উঠতে পারবেন।

বন্দে ভারত মেট্রোতে স্বয়ংক্রিয় দরজা এলসিডি ডিসপ্লে সিসিটিভি ক্যামেরা এমার্জেন্সি টকব্যাক এর মত বেশ কিছু সুবিধা থাকবে বলে জানানো হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে এই ট্রেন পরীক্ষামূলক ভিত্তিতে চালু করা হতে পারে। একই সময়ে ফেব্রুয়ারি ২০২৪ থেকে সাধারণ মানুষ এই ট্রেনে চড়তে পারবেন বলে মনে করা হচ্ছে। বর্তমানে যে সমস্ত রুটে মেমু ট্রেন চলে সেই সব রুটে এই বন্দে ভারত ট্রেন চালানো হবে। সরকার ২০২৪-২০২৫ সালে বন্দে ভারত ট্রেনের উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা নিচ্ছে। এই ট্রেনের লক্ষ্য হবে মূলত চাকরিজীবি এবং ছাত্রদের আরামদায়ক ভ্রমণ প্রদান করা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026