বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ড এবং বিভিন্ন ধরনের সম্পর্কের বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সম্পর্কের গুঞ্জন ট্রেন্ডিং হয়ে ওঠে। তো আবার মাঝে মাঝে কোনো পুরনো সম্পর্কের বিতৃষ্ণার চাপা রাগ সর্বসমক্ষে প্রকাশিত হয়ে যায়। তবে বলি মহলে এমন কিছু সম্পর্কের গুঞ্জন রয়েছে, যা নিয়ে সবাই জানলেও, কেউ মন্তব্য করতে চায় না। বলিউড প্রেমীরা মোটামুটি সকলেই অভিনেত্রী করিশমা কাপুরকে চেনেন। এককালে তিনি বেশকিছু সুপারহিট বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার মতো সিনেমা করেছিলেন। বলিউডে তাঁর অবদানের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে তাবড় তাবড় বলিউড তারকারাও তাকে বেশ সম্মান করেন।
এই করিশমা কাপুর নিজের ক্যারিয়ারে একাধিক সিনেমা করেছেন। অনেক জনপ্রিয় অভিনেতার সাথে তিনি স্ক্রিন ভাগ করে নিয়েছিলেন। অনেক ব্লকবাস্টার সিনেমায় কাজ করেছেন তিনি। অভিনেত্রী আমির খানের সাথেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন যার মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ‘রাজা হিন্দুস্তানি’ নামক সিনেমাটি। সিনেমা রিলিজের সময় এই সিনেমা খুব একটা সাড়া না পেলেও পরে তা ব্লকব্লাস্টার হয়। লাখ লাখ মানুষের পছন্দ ছিল এই সিনেমা। বিশেষ করে আমিরের সাথে করিশমার কিছু অন্তরঙ্গ দৃশ্য রাতের ঘুম কেড়ে নিয়েছিল অনেকের।
এই রাজা হিন্দুস্তানি ছবিতে কারিশমা কাপুর এবং আমির খানের চুম্বন দৃশ্য দিয়ে সবার হুঁশ উড়িয়ে দিয়েছিল। এটি বলিউডের চলচ্চিত্রগুলিতে শ্যুট করা দীর্ঘতম চুম্বন দৃশ্যগুলির মধ্যে একটি যা পুরো এক মিনিট স্থায়ী হয়েছিল৷ সম্প্রতি এই সিন নিয়ে এমন একটি খবর জানা গেছে যা শুনলে আপনি অবাক হবেন। ওই সিনটি প্রচণ্ড শীতের মাঝে উটিতে শুট করা হয়েছিল। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুটিং করা হয়েছিল।এই দৃশ্যের শুটিং করতে মোট ৩ দিন লেগেছিল। সবচেয়ে বড় কথা এই সিনটি করতে আমির খান ও করিশমাকে ৪৭ বার রিটেক দিতে হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…