শুভব্রত সরকার: অর্জুন সিং এর উপর হামলা ব্যাপক প্রভাব পড়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্য বিজেপি থেকে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। অর্জুন সিং নিজে মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ করেছেন খুনের ষড়যন্ত্রের জন্য। মঙ্গলবার জোর করে তিনি হাসপাতাল থেকে ছুটি নেন এবং তার পরই বেরিয়ে পড়েন তার কাজে। প্রথমে তিনি সিপি মনোজ বর্মার কাছে গিয়ে মমতা ব্যানার্জির নামে খুনের ষড়যন্ত্রের অভিযোগ জানায়, অর্জুন সিং এর দাবি প্রথমে তার অভিযোগ নিতে আপত্তি জানায় এবং পরে মনোজ বর্মা বলেন দুদিন পর তিনি এফআইআর দায়ের করবেন। প্রসঙ্গত মুকুল রায় মমতা ব্যানার্জির নামে এফআইআর করার হুমকি দেয়।
অর্জুন সিং মনোজ বর্মা কে কটাক্ষ করে বলেন যে,’এর আগেও আমাকে মারার জন্য তিনি পুরস্কার পেয়েছেন আর এবারেও আমাকে মারার জন্য আরেকবার পুরস্কার পাবেন।’ এরপরেই ব্যারাকপুরের সাংসদ রোববারের ঘটনায় আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং আইনি পদক্ষেপ গ্রহণ করার কথাও বলেন। রাজ্য বিজেপির ঘটনাকে খতিয়ে দেখার কথা বলেছে। অর্জুন সিং এর দাবি তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়নি তিনি তার মাথায় প্রথমে লাঠির আঘাত এবং পরে বন্দুকের বাটের আঘাত পান এবং তাকে আঘাত করেছে সিপি মনোজ বর্মা।রাজ্য বিজেপির সাংবাদিকদের ভিডিও ফুটেজ খুঁটিয়ে দেখার কথা বলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…