অফবিট

অল্পের জন্য মৃত্যুর হাত থেকে ফিরে এল শিশু!

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটির প্রথমে দেখা গেছে যে বিল্ডিং এর ছয়তলার রেলিঙে একটি শিশু ঝুলন্ত অবস্থায় রয়েছে। ভাগ্যের বিষয় এই যে শিশুটিকে আবাসনের লোকজন দেখে ফেলে এবং তারা শিশুটিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে।

শিশুটিকে বাঁচানোর জন্য যথাসম্ভব চেষ্টা তারা করেন। তারা একটি চাদর নিয়ে আসেন এবং সেটিকে নীচে পেতে ধরেন ।এবং শিশুটি যখন মাটিতে পড়ে যায় তখন শিশুটিকে সেই চাদরের মধ্যে লুফে নেন।

এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চিনে। ওই আবাসনেরই একজন বাসিন্দা এই ঘটনাটিকে ভিডিও করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন।

যেদিন ঘটনাটি ঘটে সেদিন আবাসনের এক বাসিন্দা ঝু ইয়ানহুই কাজে বেড়াচ্ছিলেন। বেড়ানোর সময়ই তার নজর উপরের দিকে যায়। এবং তিনিই প্রথম ঝুলতে থাকা বাচ্চাটিকে দেখেন। দেখামাত্রই তিনি ব্যালকনির ঠিক নিচে ছুটে যান। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি একা খালি হাতে সেই বাচ্চাটিকে ধরতে পারবেন না তাই তিনি সবাইকে সাহায্যের জন্য আসতে বলেন।

তার আওয়াজ শুনে লোক জড়ো হয়ে যায়। তাদের মধ্যে একজন বিছানার একটি চাদর নিয়ে আসেন এবং সবাই মিলে সেই চাদর টিকে বাচ্চাটির ঠিক নীচে পেতে ধরেন। বাচ্চাটি যখন ছয়তলা থেকে হাত ফসকে পড়ে যায় তখন সেই চাদরের উপরে পড়ে এবং তার কোনো ক্ষতি হয় না।

সুরক্ষিত অবস্থায় বাচ্চাটিকে উদ্ধার করতে পেরে সবাই খুব খুশি হন। এবং তাদের দুশ্চিন্তা দূর হয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026