নিউজ

অর্জুন সিংয়ের দুর্গ ‘ভাটপাড়ায়’ ভাঙন, দখলের পথে তৃণমূল

ভাটপাড়া অর্জুন সিং এর দুর্গ এটা জানতে কারো বাকি নেই। কিন্তু এই দূর্গতে ভাঙন ধরতে শুরু করেছে। গতকাল মঙ্গলবার বিজেপি চালিত ভাটপাড়া পুরসভার সিআইসি পদ থেকে দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে।

দুই বিভাগের দুজনকে সরানো হয়েছে। একজন স্বাস্থ্য বিভাগের মনোজ গুহ এবং আর একজন জঞ্জাল পরিষ্কার বিভাগের সিআইসি মদনমোহন ঘোষ। তাদের সরিয়ে তাদের স্থানে বসানো হয়েছে দুর্বা ভট্টাচার্য এবং মোহন দাস নামে দুই ব্যক্তিকে। পুরপ্রধান জানিয়েছে, দলের ভিতরে আলোচনা করেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মনোজ গুহ এবং মদনমোহন ঘোষ তাদেরকে সরিয়ে দেওয়ার কথা পুরোপুরি অস্বীকার করেছেন। সূত্রের খবর তারা তৃণমূলে ফিরে যাবেন।

এদিকে মনোজ গুহ বিজেপির বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘তৃণমূলের টিকিট পেয়েই আমরা পুরভোটে জিতেছি। কিন্তু লোকসভা নির্বাচনের পরে কাউন্সিলরদের গান পয়েন্টে রেখে রীতিমতো ভয় দেখিয়ে বিজেপি সমর্থন আদায় করেছিল। আমরা সমর্থন দিতে বাধ্য হয়েছিলাম। বিজেপি একটি অভদ্র দল। বিজেপিকে সমর্থন করলেও মনটা তৃণমূলের দিকে পড়েছিল। আমার পক্ষে এই দলের সঙ্গে আর থাকা সম্ভব নয়। তৃণমূলের কাছে আবেদন করব দল যাতে আবার আমাদের গ্রহণ করে।’

মদনমোহন বাবু বলেন, ‘বিজেপি জঞ্জাল বিভাগের কর্মচারীদের সাথে রীতিমতো অনাচার করছে। তাদের বেতন দেওয়া হচ্ছে না। এইসব পাপের ভাগী আমরা হতে চাইনা। তাই ইস্তফা দিয়েছি

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026