নিউজ

অর্জুন সিং এর বাড়ির সিসিটিভি খতিয়ে দেখা হল, উঠে এল নয়া চাঞ্চল্যকর তথ্য!

শুভব্রত সরকার: শ্যামনগর জগদ্দল এবং ভাটপাড়া এখানকার অশান্তির দায় কার এই নিয়ে চলছে বিস্তর প্রশ্ন। দুই দল দুই দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে। কিন্তু আজ পুলিশের কথার দ্বারা উঠে এল এক নয়া চাঞ্চল্যকর তথ্য। পুলিশদের দাবি তারা খতিয়ে দেখেছেন অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনের সিসিটিভি ফুটেজ। সেখান থেকেই তারা এক চাঞ্চল্যকর জিনিস আবিষ্কার করেন। তাদের দাবি সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় প্রথমে মজদুর ভবনের দিয়ে বেরিয়ে আসছে কিছু মুখ ঢাকা যুবক,কেউ হাফপ্যান্ট বা কেউ লুঙ্গি পড়ে আছে এবং তাদের হাতে প্লাস্টিকে ভর্তি বোমা।

এই যুবকরা সিআইএফএফ জওয়ানের সামনে দিয়ে বের হলেও তারা নির্বাক থাকে। প্রথমে সেই দুষ্কৃতীরা রাস্তায় বোমাবর্ষণ করতে থাকে এবং তার সাথে মজদুর ভবনের সামনে বোমা ফেলতে থাকে। পুলিশদের দাবি আত্মীয় সঞ্জয় সিং এর অফিসের সামনেও বোমা ফেলা হয়। এবং পরে এসে দুষ্কৃতীর আবার মজদুর ভবনে ঢুকে যায়। পুলিশরা বারবার দাবি করছে দুষ্কৃতীরা বারংবার পুলিশদের আহত করার চেষ্টা করে এবং হামলা করে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, ‘পুলিশের তরফে তিনটি মামলা রুজু করা হয়েছে।

এফআইআরে অর্জুন সিং ও পবন সিংয়ের নাম রয়েছে। কারণ তাঁদের উস্কানিতেই পুলিশের উপর হামলা চালানো হয়। সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশদের এই দাবির পরে যথেষ্ট সরগরম পড়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্য বিজেপির তরফ থেকে পুলিশদেরকে নানা কত করে মন্তব্য বলা হচ্ছে। অর্জুন সিং এর দাবি অর্জুন সিং কে ষড়যন্ত্র করে খুনের চেষ্টা করা হয়েছে এবং সেই ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছে পুলিশদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026