ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : গ্রীষ্মকালীন সুস্বাদু ও জনপ্রিয় একটি ফল হলো কাঁঠাল। কাঁঠালে রয়েছে অনেক পুষ্টিকর উপাদান। তবে কাঁঠালের পাশাপাশি কাঁঠালের বীজেও রয়েছে অনেক স্বাস্থ্য উপকারী উপাদান। কাঁঠালকে ফল হিসেবে গ্রহণ করলেও, কাঁঠালের বীজকেও খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। ভেজে, সেদ্ধ করে অথবা তরকারিতে কাঁঠালের বীজ খাওয়া হয়। কাঁঠালের বীজে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, আঁশ, ভিটামিন বি, পটাশিয়াম, ক্যালসিয়াস, জিংক, ম্যাঙ্গানিজ, আয়রন ও কপার যা চোখ, ত্বক ও চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে উপকারী। এছাড়াও কাঁঠালের বীজ বিভিন্নভাবে স্বাস্থ্যপোকারী। আসুন জেনে নিই কাঁঠালের বীজ আমাদের শরীরে কি কি উপকার করে থাকে।
প্রথমতঃ কাঁঠালের বীজে থাকা ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী। এটি হাড় ক্ষয়ের ঝুঁকি কমাতে সাহায্য করে।
দ্বিতীয়তঃ কাঁঠালের বীজে থাকা লিগন্যানস, স্যাপোনিনস, আইসোফ্ল্যাবোনস ও ফাইট্রোনিউট্রিয়েন্টস ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
তৃতীয়তঃ কাঁঠালের বীজে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে বিশেষ উপকারী।
চতুর্থতঃ কাঁঠালের বীজে থাকা প্রোটিন বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে ও কাঁঠালের বীজে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ব্যাকটেরিয়ার কারণে খাবার থেকে সৃষ্টি হওয়া অসুখ প্রতিরোধে সাহায্য করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…