বিনোদন

জীবনের টালমাটালে ভেঙে পরলেন অভিনেতা! বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অর্জুন কাপুর

সম্প্রতি ‘স্টার ভার্সেস ফুড’ শোয়ে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন অর্জুন কাপুর (Arjun kapoor। সেই সময় নিজের খাদ্যাভ‍্যাস সম্পর্কে বলতে গিয়ে অর্জুন তুলে আনেন তাঁর বাবা বনি কাপূর (Boni kapoor) এবং মা মোনা কাপুর (mona kapoor)-এর বিচ্ছেদের সময়ের কথা। 1996 সালে বনি ও মোনার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর শ্রীদেবী (sreedevi)-কে বিয়ে করেন বনি। সেই সময় শ্রীদেবীর গর্ভে ছিলেন জাহ্নবী কাপুর (Janhavi kapoor)। স্বামীর এত বড় বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেননি মোনা। এমনকি বনি ও শ্রীদেবীর বিয়ে মানতে পারেননি বনির মা-বাবাও। বনি ও মোনার বিবাহ বিচ্ছেদের পর তাঁরা মোনার কাছেই থাকতে শুরু করেন।

জীবনের এই টালমাটাল সময়ে অর্জুন ভেঙে পড়েছিলেন। তিনি ডিপ্রেশনের শিকার হয়ে খাবারের প্রতি অত্যধিক আসক্ত হয়ে পড়েছিলেন। বয়সের তুলনায় অনেক বেশি খাবার খাওয়ার কারণে মাত্র ষোলো বছর বয়সে তাঁর ওজন বেড়ে দাঁড়িয়েছিল দেড়শো কেজি। অর্জুন জানান, সেই সময় খাবারের মধ্যেই তিনি সুখ খুঁজে নিতেন। নাইন্টিজ কিডস-রা জানেন, ওই সময় ভারতের বাজারে ঢুকতে শুরু করেছে পিজ্জা, বার্গারের মতো ফাস্ট ফুড। এই ধরনের ফাস্ট ফুডের প্রতি অর্জুনের আসক্তি ক্রমশ বেড়েই চলেছিল। তাঁকে আটকানোর মতো কেউ ছিলেন না। মোনাও ছেলেকে প্রচন্ড ভালোবাসতেন। ফলে মোনা কোনোদিন ছেলেকে এইসব খাবার খেতে বারণ করেননি। একসময় অত্যধিক ওজনের কারণে অর্জুনের শ্বাসকষ্ট হতে শুরু করে। একসময় দিওয়ালিতে বিরিয়ানি ও আইসক্রিম খাওয়া অর্জুন ভাত ও মিষ্টি দুটোই ছেড়ে দিয়েছেন।

2012 সালে ‘ঈশকজাদে’ ফিল্মে ডেবিউ করার আগে 50 কেজি ওজন ঝুলিয়ে অর্জুন একজন হ্যান্ডসাম ম্যানে পরিণত হয়েছিলেন। খুব শীঘ্রই ‘সর্দার অ্যান্ড গ্র‍্যান্ডসন’ ফিল্মে দেখা যাবে অর্জুনকে। অর্জুন ছাড়াও এই ফিল্মে অভিনয় করছেন নীনা গুপ্তা (neena gupta) ও রকুলপ্রীত সিং (rakulpreet singh)। ‘সর্দার অ্যান্ড গ্র‍্যান্ডসন’ মুক্তি পাবে ওটিটি প্ল‍্যাটফর্ম নেটফ্লিক্সে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026