করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ সর্বগ্রাসী হয়ে উঠেছে। বেলাগাম করোনা রাজ্যে রেকর্ড সংক্রমণ ঘটাচ্ছে প্রতিদিন। করোনায় বিপর্যস্ত সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। মানুষ বিভ্রান্ত করোনার ভ্যাকসিন নিয়েও। এমতাবস্থায় টেলিটাউনে আবারও হানা দিল করোনা।
‘হয়তো তোমারই জন্য’-র অনামিকা সাহা (anamika saha) ও চৈতী ঘোষাল (chaiti ghoshal), ‘দেশের মাটি’-র শ্রুতি দাস (Shruti Das), ‘মিঠাই’-এর তন্বী লাহা রায় (Tanwi Laha Ray), ‘করুণাময়ী রানী রাসমণি’-র দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-এর পর এবার করোনা হানা দিল ‘কি করে বলব তোমায়’-এর সেটে। আক্রান্ত হলেন সিরিয়ালের পায়েল ওরফে মানসী সেনগুপ্ত (manashi sengupta)। তবে প্রথমে করোনা হয়েছিল মানসীর স্বামীর। এরপরেই মানসীর কোমরে ব্যথা শুরু হয়। দূর্বল বোধ করতে থাকেন তিনি। ফলে কোভিড টেস্ট করান মানসী। তাঁর রিপোর্ট আসে পজিটিভ।
আপাতত মানসী বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন। আগের থেকে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তবে খাবারে রুচি নেই তাঁর। তিনি করোনা আক্রান্ত হওয়ার পর আপাতত দশদিন পার হয়ে গিয়েছে। আরও চারদিন পার হলে আবারও কোভিড টেস্ট করালে হবে মানসীকে। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে তবেই শুটিং ফ্লোরে ফিরবেন মানসী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…