বিনোদন

ভালো গায়ক না হয়েও কিভাবে সারেগামাপা-র বিজয়ী অর্কদীপ? শো বয়কটের দাবি দর্শকদের

জি বাংলার জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো ‘সারেগামাপা’ গত দুই বছর ধরে বারবার পক্ষপাত দোষে দুষ্ট হয়ে আসছে। এর আগেও ‘সারেগামাপা’-র বিজয়ী নিয়ে বিতর্ক হয়েছিল। বাংলাদেশি গায়ক নোবেল (Nobel)-এর যোগ্যতা থাকা সত্ত্বেও অপর একজন প্রতিযোগী বিজয়ী হয়েছিলেন। অপমান করা হয়েছিল নোবেলের বাবাকেও। তাঁদের জন্য সামান্য খাবার ও জলের ব্যবস্থাও ছিল না। নোবেলের বাবা এই নিয়ে অভিযোগ না করলেও অপর প্রতিযোগীরা জানিয়েছিলেন সেই ঘটনা। 2021 সালে আবারও শুরু হল উইনিং ট্রফি নিয়ে বিতর্ক। চলতি বছরে ‘সারেগামাপা’-র সঞ্চালকের দায়িত্বে ছিলেন আবীর চট্টোপাধ্যায় (Abir chatterjee)। শোয়ের বিচারকের আসনে ছিলেন আকৃতি কক্কর (Akriti kakkar), শ্রীকান্ত আচার্য (srikanta acharjee), জয় সরকার (jay sarkar)। এছাড়াও গ্র‍্যান্ড ফিনালে পর্বের বিচারক ছিলেন মিকা সিং (Mika singh)। সঙ্গীতগুরু ছিলেন মনোময় (manomay), রাঘব (Raghav) ও ইমন (Imon)।

দীর্ঘ ছয়মাস ধরে চলা ‘সারেগামাপা’-র গ্র‍্যান্ড ফিনালে-র প্রতিযোগী ছিলেন রক্তিম চৌধুরী (Raktim chowdhury), জ‍্যোতি শর্মা (Jyoti sharma), নীহারিকা নাথ (Niharika nath), অর্কদীপ মিশ্র (Arkadip mishra), বিদিপ্তা চক্রবর্তী (Bidipta chakraborty), অনুষ্কা পাত্র (Anushka patra)। প্রত্যেকেই নিজের গায়কীতে অসাধারণ। গ্র‍্যান্ড ফিনালে-র প্রথম রাউন্ডে এলিমিনেটেড হয়ে যান জ‍্যোতি ও রক্তিম। সবশেষে বিদিপ্তা, অনুষ্কা ও নীহারিকাকে হারিয়ে প্রথম হন অর্কদীপ।

অর্কদীপ একজন লোকসঙ্গীত শিল্পী। তাঁর মেন্টর ইমন। এই মুহূর্তে মনোময় ও রাঘবের তুলনায় চর্চার শিরোনামে রয়েছেন ইমন। চুলচেরা বিচার করলে অর্কদীপের থেকে বাকিরা অনেক বেশি যোগ্যতাসম্পন্ন। দর্শকদের মতে, অর্কদীপকে বিজয়ী করা হবে, এটা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ ও ‘সারেগামাপা’-র প্রযোজনা সংস্থা জানিয়েছেন, এই ধারণা একেবারেই ভুল। কিন্তু প্রতিবারই কি করে এক ভুল হতে পারে? দর্শকমহল ‘সারেগামাপা’ শো-টি পছন্দ করেন। গত দুই বছর ধরে সেই দর্শকরাই কেন আঙুল তুললেন এই শোয়ের দিকে? তাঁরা জানিয়েছেন, পরের বার থেকে এই শো তাঁরা দেখবেন না।

অর্কদীপের জয় বহু অমীমাংসিত প্রশ্ন রেখে গেলেও তিনি তাঁর ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, মঞ্চের লড়াই এখানে শেষ হয়ে গেলেও জীবনের লড়াই শেষ হয়নি। অর্কদীপ নেটিজেনদের কাছে আশীর্বাদ চেয়েছেন। তবে একটা কথা বলা দরকার, রিয়েলিটি শোয়ে বিজয়ী হওয়া মানে সেরা গায়ক বা গায়িকা হওয়া নয়। অর্কদীপ নিজের কমফর্ট জোন ভেঙে কতটা বেরোতে পারেন, এখন সেটাই দেখার!

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026