বিশ্ব বাজারের মতো এবারে ভারতীয় বাজারে নতুন করে পড়ল সোনার দাম। সপ্তাহের দ্বিতীয় দিনে সোনার দাম এমসিএক্স সূচকে ১০ গ্রামে হয়েছে ৪৭,৩৮০ টাকা। তবে রুপোর দাম কিন্তু কিছুটা পরিমাণে বেড়ে গিয়েছে। বর্তমানে ভারতীয় বাজারে ১ কিলোগ্রাম রুপোর দাম ৬৮,৬৩৫ টাকা।
গত দু’মাসে ১০ গ্রাম সোনার সর্বোচ্চ দাম ছিল ৪৭,৮৫০ টাকা। এই মাসের শুরু থেকেই সোনার দাম বেশ কিছুটা পড়তে শুরু করেছিল ভারতীয় বাজারে। মাসের শুরুতে সোনার দাম এক ধাক্কায় বছরের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছিল। তখন সোনার দাম ছিল ১০ গ্রামে ৪৪,০০০ টাকার কাছাকাছি। সেখান থেকে তারপর কিছুটা সোনার দাম বাড়ে। গত সপ্তাহ পর্যন্ত ১০ গ্রামে ৩,০০০ টাকা বৃদ্ধি পাওয়ার পর নতুন সপ্তাহের শুরুতে আবারো দাম কমলো সোনালী ধাতুর। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন বর্তমানে বেশ কয়েকদিন এই রকম একটি দাম স্থায়ী থাকবে সোনার ক্ষেত্রে। গত বছরের আগস্ট মাসে সোনার সর্বোচ্চ দাম রেকর্ড হয়েছিল ৫৬,২০০ টাকা। বর্তমানে ১০ গ্রাম সোনার দাম ৪৭,৩৮০ টাকা। ফলে এখন আগের রেকর্ড দামের থেকে বর্তমানে এই সোনার দাম ৮,৫০০ টাকা কম আছে।
কিন্তু বিশ্ববাজারে আবার সোনার দাম কিছুটা বেড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ১ আউন্স স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১,৭৬৬.৩২ ডলারে। ডলার বর্তমানে কিছুটা দুর্বল রয়েছে। এই কারণে যে সমস্ত দেশে অন্য মুদ্রা ব্যবহার হয়, সেখানে সোনার দাম কিছুটা কম আছে। খাতায়-কলমে ডলারের দাম মোটামুটি এরকমই যদি থাকে তাহলে কিন্তু সোনার দাম মোটামুটি একই রকম থাকবে আরো বেশ কয়েকদিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…