কলকাতা

কলকাতায় ৭ দিনের মধ্যে ১০০০ বেড বাড়ানোর নির্দেশ মুখ্যসচিবের, যুদ্ধ তৎপরতায় কাজ রাজ্য সরকারের

করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে গতবছর থেকে রীতিমতো নাজেহাল হতে হয়েছে বিশ্ববাসীকে। চলতি বছরের শুরুতে করোনা সংক্রমনের হার তলানিতে ঠেকতে সবাই প্রায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। আবারো আগের মত কাজকর্ম এবং সাধারন জীবন যাত্রা শুরু করেছিল মানুষ। তবে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে রেকর্ড সংখ্যা পার করেছে দৈনিক সংক্রমনের। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে দৈনিক করোনা সংক্রমণ ২ লাখ ৭৩ হাজারের গণ্ডি ছুঁয়েছে। রাজ্যগুলিতে করোনা আক্রান্তের জন্য বেড পাওয়া যাচ্ছে না। অভাব দেখা গিয়েছে অক্সিজেনের। গোটা দেশের মতোই শোচনীয় অবস্থা বাংলায়।

বাংলার করোনা পরিস্থিতি বিচার করে রাজ্য সরকার এটা বুঝে গেছে যে ভোট পর্ব মিটলে রাজ্যে আছড়ে পড়বে করোনার বিশাল ঢেউ। তাই এখন থেকেই আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আজ অর্থাৎ মঙ্গলবার স্বাস্থ্যকর তাদের সাথে বৈঠক করেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এরপর কলকাতায় সম্ভাব্য সমস্ত উপায়ে করোনার বেড বৃদ্ধির নির্দেশ দিয়েছেন তিনি। জানা গিয়েছে, শুধুমাত্র কলকাতায় আগামী ৭ দিনের মধ্যে অন্তত ১০০০ টি বেড বাড়ানো হবে। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ২২০ বেড নিয়ে একটি করোনা ওয়ার্ড চালু হবে। এছাড়া এম আর বাঙ্গুর ও বালটিকুরি ইএসআই হাসপাতালে করোনা ওয়ার্ড এ বেড সংখ্যা বৃদ্ধি করা হবে।

মুখ্যসচিব ছাড়াও এদিন কলকাতা পুরসভার আধিকারিকদের সাথে বৈঠক করেছেন পুর এবং নগরউন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বৈঠকের পর জানিয়েছেন, “এসএসকেএম হাসপাতালে লাগোয়া উর্ত্তীন্ন ভবনে কেন্দ্রীয় কন্ট্রোল রুম খোলা হচ্ছে। সেখানে ১০ অ্যাম্বুলেন্স থাকবে। কারুর কোয়ারেন্টাইন এর প্রয়োজন হলে রোগীকে কাছাকাছি কোন সেফহোমে পৌঁছে দেবে পৌরসভার কর্মীরা। এছাড়াও একাধিক হাসপাতালে বেড বাড়ানো হবে।” এমনকি জানা গিয়েছে দরকার পড়লে সরকারি পার্কিং এবং লবিতে করোনা রোগীদের চিকিৎসা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026