রাজ্য

সিপিএম তরুণ তুর্কি ঐশির হাতে নগদ ৫০০ টাকা, ঋণ ৭৮৭৫ টাকা, জেনে নিন সম্পত্তির হিসাব

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। ইতিমধ্যেই ৫ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। আর বাকি ৩ দফা নির্বাচন। ষষ্ঠ দফার নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে। এরইমধ্যে পশ্চিম বর্ধমানের জামুরিয়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সমর্থিত সিপিএম প্রার্থী হয়েছেন লাল ব্রিগেডের তরুণ তুর্কি ঐশী ঘোষ। তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন হরেরাম সিংহ এবং বিজেপির তাপস রায়। লাল শিবিরের ঐশী ঘোষ ২০১৮ সালে JNU ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশন এন্ড এরিয়া স্টাডিজ এর এমএ পাস করেছেন। আসলে এবারে বাম শিবির গরম রক্তের তরুণ সম্প্রদায়কে ভোটযুদ্ধের মাঠে অবতীর্ণ করেছে। গত ১ লা এপ্রিল ঐশী ঘোষ নির্বাচন কমিশনের কাছে তার মনোনয়নপত্র পেশ করে।

বিধানসভা নির্বাচনে প্রার্থী হলে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র পেশ করতে হয় এবং তার সাথে দিতে হয় একটি হলফনামা যাতে প্রার্থীর স্থাবর-অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ উল্লেখ করতে হয়। ঐশী ঘোষের মনোনয়ন পত্রের সাথে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার কাছে নগদ ৫০০ টাকা আছে। সাবাসি তার ব্যাংকে সঞ্চয় হিসেবে আছে ১ লাখ ৮৩ হাজার ৩১৭ টাকা। আপনি জানলে অবাক হবেন যে এই সিপিএম প্রার্থীর নামে কোন বন্ড, শেয়ার, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো সঞ্চয় মাধ্যমে কোনো সম্পত্তি নেই। এছাড়া তার কাছে কোনো গাড়ি বা সোনার গয়নাও নেই।

হলফনামা অনুযায়ী ঐশী ঘোষ এর কাছে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ লাখ ৮৩ হাজার ৮১৮ টাকা। অন্যদিকে ল্যাপটপ কেনার জন্য সে কিছুদিন আগে একটি ৩১ হাজার ৫০০ টাকার ঋণ নিয়েছিল। সেই ঋণের মধ্যে থেকে ৭ হাজার ৮৭৫ টাকা তার এখনও শোধ করা বাকি আছে। এছাড়া তার নামে কোনো স্থাবর সম্পত্তি নেই। হলফনামাতে এও উল্লেখ আছে যে ঐশীর নামে কয়েকটি ফৌজদারি মামলা চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026