নয়াদিল্লি: সেনা দিবসে চিনকে (China) কড়া হুশিয়ারি ভারতীয় সেনা প্রধানের। বার্ষিক সাংবাদিক বৈঠক থেকেই একযোগে চিন ও পাকিস্তানকে (Pakistan) নিশানা করেছিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে (Manoj Mukund Naravane)। এদিন সেনা দিবসে ফের কড়া বার্তা দিলেন ড্রাগনকে। সেনাপ্রধান নারাভানে চিনকে সাফ জানিয়েছেন, ভারত সীমান্তে (IndianBorder) সমস্যার সমাধান চায়। কিন্তু চিন যদি ভারতীয় জওয়ানদের (Indian Army) ধৈর্যের পরীক্ষা নেয়, তাহলে তা হবে সবচেয়ে বড় ভুল।
জেনারেল নরবণে বলেন, “সীমান্তে যে ষড়যন্ত্র হয়েছিল তার পাল্টা দিয়েছেন আমাদের জওয়ানরা। পূর্ব লাদাখ সীমান্তে গালোয়ান-নায়কদের আত্মত্যাগ বিফলে যাবে না।” লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়েছিলেন। আমেরিকার গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল, চিনের ৩৫ জন প্রাণ হারিয়েছে।
এই সেনা দিবসে তাদের আত্মত্য়াগের কথাই বারবার ফিরে এল নরবণের মুখে। সেনাপ্রধান বলেন, “ভারতের সেনা কখনও দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তায় বিন্দুমাত্র আঘাত আসতে দেবে না।” চিনকে বার্তা দিয়ে সেনাপ্রধান বোঝালেন, ভারত কূটনৈতিক আলোচনার মাধ্যমেই শান্তি চায়। কিন্তু নিরাপত্তার রক্ষার স্বার্থে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত তারা।
সেনা দিবসে চিনকে কড়া হুশিয়ারি ভারতীয় সেনা প্রধানের। এপর্যন্ত লাদাখ সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে ভারত ও চিনের মধ্যে ৮ বার উচ্চ সামরিক পর্যায়ের বৈঠক হয়েছে। কিন্তু রফাসূত্র মেলেনি। ভবিষ্যতে যে আরও বৈঠক হতে পারে সেই ইঙ্গিতও দিলেন নরবণে। সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে পাকিস্তানকেও বিঁধলেন সেনাপ্রধান। তিনি বলেন, “অন্য সীমান্তেও আমরা কড়া পদক্ষেপ করেছি। পাকিস্তান সন্ত্রাসবাদীদের বাসস্থান দিয়ে যাচ্ছে। গত বছর যুদ্ধবিরতি আগের থেকে ৪০ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে। যা পাকিস্তানের পরিকল্পনার প্রমাণ। তারা ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচারের কাজ করছে।”
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…