2021 সালের শুরুতেই টলিউড টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এলো খারাপ খবর। জনপ্রিয় শিশুশিল্পী অদ্রিজা মুখার্জি (Adrija Mukherjee) দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। বৃহস্পতিবার সকালে প্রাক্তন ফুটবল খেলোয়াড় বিদেশ বসু (Bidesh bashu)-এর বাড়ির পৌষ সংক্রান্তির অনুষ্ঠানে যাচ্ছিলেন অদ্রিজা ও তাঁর পরিবার।
হুগলির নাটাগড়ের কাছে হঠাৎ অদ্রিজাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে অদ্রিজাদের গাড়ি নেমে যায় রাস্তার পাশের জলাজমিতে। স্থানীয় বাসিন্দারা অদ্রিজাদের উদ্ধার করে কালনা সুপারস্পেশ্যালিটি হসপিটালে নিয়ে যান। এই মুহূর্তে সেখানে চিকিৎসাধীন রয়েছেন অদ্রিজা, মৌমিতা মুখার্জি (Moumita Mukherjee), প্রযুক্তি দে (Prajukti dey), গৌরাঙ্গ দে (Gauranga dey), রীতা দে (Rita dey), ইঙ্গিত মুখার্জি (Ingit Mukherjee)। চিকিৎসার পর আপাতত সবাই স্থিতিশীল রয়েছেন।
অদ্রিজার অনুরাগীরা তাঁর সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ‘মহাপীঠ তারাপীঠ’ ও ‘বালিকা বধূ’ সিরিয়ালে অভিনয় করে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন অদ্রিজা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…