বিনোদন

ক্যামেরার সামনে পোশাক বদলালেন অভিনেত্রী মধুমিতা, নেট দুনিয়ায় ভাইরাল হল সেই ভিডিও

সম্প্রতি অভিনেত্রী মধুমিতা সরকার (madhumita sarkar) ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে মধুমিতাকে কখনও দেখা যাচ্ছে হট প‍্যান্ট পরে, কখনও বা গাউন পরে। ক্ষণে ক্ষণেই বদলে যাচ্ছে তাঁর পরনের পোশাক।  কিছুদিন আগেই অভিনেত্রী নুসরত জাহান (Nusrat jahan) এইধরনের একটি ভিডিও শেয়ার করেছিলেন। এবার মধুমিতাও হাঁটলেন নুসরতের পথে। তবে মধুমিতা নুসরতকে কপি না করলেই বোধহয় ভালো করতেন। এমনিতেই তাঁর অভিনয় যথেষ্ট শক্তিশালী নয়, তার উপর এখন তিনি অন্যান্য নায়িকাদের কপি করে ‘বি-গ্রেডেড’ না হয়ে যান। মধুমিতার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও প্রশংসনীয় হয়নি।

গত বছর 25শে ডিসেম্বর রিলিজ করেছে মৈনাক ভৌমিক(mainak bhaumik)পরিচালিত ফিল্ম  ‘চিনি’। ফিল্মে ‘চিনি’র ভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা এবং তাঁর মা মিষ্টির ভূমিকায়  অভিনয় করেছেন  অভিনেত্রী  অপরাজিতা আঢ‍্য   ( Aparajita Adhya)। প্রকৃতপক্ষে মা ও মেয়ের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরী ‘চিনি’। ‘চিনি’ হয়তো অনেকাংশে এক মহিলার গল্প যিনি একসময় বাঙালি পরিবারের আটপৌরে গৃহবধূ হলেও পরবর্তীতে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যান। অ্যালকোহলের প্রতি আসক্তি, নিজের মতো করে জীবন বাঁচা মহিলাকে আলাদা দিশা এনে দিলেও তাঁর মেয়ের মনে তা নেতিবাচক প্রভাব তৈরী করে। ফিল্মটা টেকওভার করে নিয়েছেন অপরাজিতা।  অপরাজিতার অভিনয় সবাইকে ফিকে করে দিয়েছে। মধুমিতার অভিনয় মনে একেবারেই দাগ কাটেনি। এই ফিল্মে চিনির  প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌরভ দাস (sourav das)। সৌরভ নিজের মতো করে অভিনয়ের চেষ্টা চালিয়ে গেছেন। তবে ফিল্মের চিত্রনাট্য বড্ড গতানুগতিক।  এই কারণে ফিল্মটি বাণিজ্যিক সফলতা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকছে।

অভিনেত্রী  মধুমিতা সরকার সানন্দা টিভির জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘সবিনয় নিবেদন’-এ অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।  এরপর স্টার জলসার বিখ‍্যাত সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না ‘-র  ‘পাখি’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়।  পাখির ফ্যাশন নকল করে বাজারে আসে পমপম ডিজাইনের গয়না ও পোশাক।  কিন্তু মধুমিতাকে সবচেয়ে জনপ্রিয় করে তোলে  ‘কুসুম দোলা’ ধারাবাহিকের ‘ইমন’ চরিত্রটি। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে মধুমিতা হয়ে ওঠেন দর্শকদের পাশের বাড়ির মেয়ে। এরপর মধুমিতার কাছে আসতে থাকে ফিল্মের অফার।  টলিউডে মধুমিতার ফিল্ম ডেবিউ হয় ‘লাভ আজ কাল পরশু’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মে অভিনেতা অর্জুন চক্রবর্তী(Arjun Chakraborty)র বিপরীতে অভিনয় করে মধুমিতা প্রশংসনীয় হন।

‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে মধুমিতার সঙ্গে পরিচয় হয়েছিল অভিনেতা সৌরভ চক্রবর্তী(sourav Chakraborty)র। তাঁদের বন্ধুত্ব পরবর্তীকালে প্রেমে পরিণত হয়। একসময় তাঁরা দুজনে বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই সৌরভের বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ আনেন মধুমিতা। এরপর মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।  মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদের পর মধুমিতা এক নামী প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে এখনও অবধি তাঁর কোনো সম্পর্কের সত্যতা প্রমাণ হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026