টলিউড

Tollywood: আবার ফিরছে ‘অরণ্যের দিনরাত্রি’! থাকছে টলিপাড়ার একরাশ চেনা মুখ

বছরের শুরুতেই করোনা আবহের জন্য আবারো ব্যহত হচ্ছে জনজীবন। এর পাশাপাশি এখনকার মতো স্থগিত হয়েছে ২৭-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবছরের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ক্লাসিক ও সত্যজিৎ রায়ের কাল্ট সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’কে। তবে চলচ্চিত্র উৎসব স্থগিত হয়ে যাওয়ায় এই ছবি দেখা হলো না দর্শকদের। তবে জানা গেছে, সুমন মৈত্রর হাত ধরে আবারো বড়পর্দায় ফিরছেন ‘অরণ্যের দিনরাত্রি’। ছবিতে দেখা মিলবে টলিউডের একাধিক চেনা তারকার।

পরিচালক সুমন মৈত্র পরিচালিত সেই ছবির নাম হতে চলেছে, ‘আবার অরণ্যের দিনরাত্রি’। পরিচালক জানিয়েছেন ছবিটি তৈরি হবে চার বন্ধুর গল্প নিয়ে। তারা তৈরি করে ট্রাভেল ব্লগ। আর সেই ব্লগ তৈরি করতে গিয়েই একবার অরণ্যে ঘুরতে যায় এই চার বন্ধু। সেখানেই ঘটে যাওয়া নানা ঘটনা। সেখান থেকে গল্পের মোড় কোন দিকে ঘুরবে তা অপ্রকাশিত রেখেছেন পরিচালক। উল্লেখ্য, এই ছবিতে পায়েল সরকার, অলিভিয়া সরকার, রুপসা মুখোপাধ্যায় ছাড়াও দেখা মিলবে একাধিক তারকার।

সুমন মৈত্র পরিচালিত এই ছবির শুটিং হতে চলেছে উত্তরবঙ্গে। পরিচালকের কথায়, অরণ্যের দিনরাত্রির ওঠাপড়া বোঝাতে উত্তরবঙ্গ ছাড়া ভালো জায়গা আর হতেই পারে না। এই ছবির প্রযোজনার দায়িত্বে থাকবে ইন্দো অ্যামেরিকান প্রোডাকশন ও চিরোক ফিল্মস। পরিচালক সুমন মৈত্র জানিয়েছেন, ছবির প্রধান চার চরিত্রকে একেবারে অন্যভাবে দেখা যাবে ছবিতে। সুনীল গঙ্গোপাধ্যায় ও সত্যজিৎ রায়ের সৃষ্টিকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে এই ছবি। এই ছবি দর্শকদের উপর কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার। উল্লেখ্য, পরিচালকের আগের ছবি ‘দশমী’তে মুখ্য অভিনেত্রী হিসেবে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026