ছোটপর্দার পরিচিত অভিনেত্রী ঐন্দ্রিলা সেনর বর্তমানে ডেবিউ ঘটেছে বড়পর্দাতেও। টলিউডের ‘ম্যাজিক’ ছবিতে প্রেমিক অঙ্কুশের বিপরীতেই কাজ করেছেন তিনি। অঙ্কুশের সাথে তার দীর্ঘ প্রেমের সম্পর্কের কথা টলিউডের ওপেন সিক্রেট। শুরুর সময় থেকেই গোলগাল চেহারায় ঐন্দ্রিলার অভিনয় নজর কেড়েছিল সকলের। কিন্তু পরবর্তীকালে তার বেশ কিছুটা ওজন বৃদ্ধি পায়, যার জন্য প্রতি পদে পদে নেটনাগরিকদের একাংশের কাছে রীতিমতো কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। বেশ কয়েকমাস দীর্ঘ পরিশ্রম ও শরীরচর্চার পর বর্তমানে অভিনেত্রী একেবারে ফিট। ঝরিয়ে ফেলেছেন শরীরের অতিরিক্ত মেদ। তার এই চেষ্টা ও পরিশ্রমে মুগ্ধ তার প্রেমিক অঙ্কুশও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানালেন সেকথা।
কঠোর নিয়ম মেনে শরীরচর্চার পর ১৫ কেজি ওজন কমিয়ে ফেলেছেন অভিনেত্রী। তাকে দেখে প্রতিমুহূর্তে মুগ্ধ হচ্ছেন অঙ্কুশ। সম্প্রতি এই তারকা জুটি ছুটি কাটাতে গিয়েছেন দার্জিলিংয়ে। ঘুরতে যাওয়ার একাধিক ছবি শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি ঘুরতে গিয়েই দার্জিলিং থেকে নিজের প্রেমিকার একটি লাস্যময়ী ছবি শেয়ার করে প্রশংসায় পঞ্চমুখ হলেন অঙ্কুশ হাজরা। এই পোস্ট দেখে খুশি তাদের অনুরাগীরাও।
সম্ভবত দার্জিলিংয়ে গিয়ে তারা যেখানে রয়েছেন সেখানকার রুমেই একেবারে দুধ সাদা চাদরে মোড়া বিছানায় একেবারে ঢিলেঢালা কালো অফ-শোল্ডার টি-শার্টে দেখা মিলেছে অভিনেত্রীর। এই ছবিটি নিজেই তুলেছেন অঙ্কুশ। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এই ছবিটি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, একজন সুন্দরী মহিলার রেগে গেলে তাকে আরো বেশি সুন্দর দেখায়। এমনকি তিনি মজার ছলে এও লিখেছেন, তিনি ছবিতে ঐন্দ্রিলার লুকের কথা ভাবছেন না, তিনি ভাবছেন তার ছবি তোলার এই অসাধারণ গুণের কথা। শেষে অভিনেতা লেখেন তিনি অভিনেত্রীর পরিবর্তনে তাকে নিয়ে সত্যিই গর্বিত। সম্প্রতি অঙ্কুশের শেয়ার করা এই পোস্ট তারকা জুটির অনুরাগীদের মধ্যে ভাইরাল হয়েছে।
এর আগেও অভিনেত্রীর আগের ও পরের দুটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে তার প্রশংসা করেছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। বর্তমানে দুজনেই নিজেদের কাজ নিয়ে বেজায় ব্যস্ত। বর্তমানে অতিরিক্ত ব্যস্ততার মাঝেও তারা শরীরচর্চা বাদ দেন না। এই তারকা জুটির অনুরাগীরা আবারো অপেক্ষায় রয়েছেন তাদের একসাথে পর্দায় দেখার জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…