টেক বার্তা

Electric Scooter: প্রতি ঘণ্টায় ছুটবে ৬০কিমি, আসছে বাজাজের নতুন ভার্সন ইলেকট্রিক স্কুটার

নতুন বছরে নতুন রূপে ফিরে এল পুরনো স্মৃতি। যাঁরা স্কুটার চালাতেন, তাঁদের মনে চেতক স্কুটারের স্থান ছিল পাকাপাকি। কিন্তু বাইকের রমরমার বাজারে বন্ধ হয়ে গিয়েছিল বাজাজের চেতক স্কুটার। ১৪ বছর পর ফিরে এল সে। তবে এ বার এসেছে নতুন স্কুটি রূপে। ২০২০ সালে ভারতের বাজারে নতুন করে লঞ্চ হয়েছিল বাজাজের সেই ইলেকট্রিক স্কুটার চেতক। এত বছর নতুন ভাবে প্রত্যাবর্তন হয়েছিল ব্যাটারিচালিত অবতারে। দু’বছর পর চেতক ইলেকট্রিক স্কুটারের আপডেটেড ভার্সন আনার পথে এবার বাজাজ।

ইতিমধ্যে এই স্কুটি ভারতে নতুন ভাবে লঞ্চ করার জন্য সরকার থেকে অনুমোদনও পেয়ে গিয়েছে বাজাজ। আর ফাঁস হওয়া নথি বলছে বর্তমান প্রজন্মের চেতক তুলনায় নতুন মডেলটি কিছুটা বেশি শক্তিশালী হয়েছে। আর আগের চেয়ে এই নতুন আপডেটেড ভার্সনে ছোট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ নতুন মডেলের ব্যাটারি ক্যাপাসিটিও অনেকটা কমানো হয়েছে।

বাজাজ চেতক’র টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেট থেকে জানা গিয়েছে, প্রতি ঘন্টাতে ৬০ কিলোমিটার বেগে চলার সময় ই-স্কুটারটির মোটরের রেটেড পিক পাওয়ার ৪.২ কিলোওয়াট পাওয়ার থাকবে। আবার উল্লিখিত গতিতে ৩০ মিনিট ধরে ৪ কিলোওয়াট পাওয়ার শক্তি উৎপন্ন করার ক্ষমতা রয়েছে বাজাজের এই নতুন চেতক’এ।

নতুন এই চেতক প্রথম এই ভারতীয় সংস্থার তৈরি প্রথম ইলেকট্রিক স্কুটার। এর মধ্যে আর্বানে ও প্রিমিয়াম— এই দু’টি মডেল প্রাথমিক ভাবে চলে এসেছে ভারতীয় বাজারে। ছ’টি নানান রঙে পাওয়া যাবে এই ই-স্কুটার। আর এতে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারির আয়ুষ্কাল প্রায় ৭০ হাজার কিলোমিটার। আর আট বছর ওয়ার‌্যান্টি রয়েছে এই নতুন ব্যাটারির। এই স্কুটির ব্যাটারি একশো শতাংশ চার্জ হতে সময় লাগবে পাঁচ ঘণ্টা। আর সেই চার্জে ইকো মোডে যাওয়া যাবে ৯৫ কিলোমিটার ও স্পোর্টস মোডে থাকবে ৮৫ কিলোমিটার। বাজারে চেতকে’র দাম ১,৪২,৩৯০ টাকা। বাজাজ চেতক এখন অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু, দিল্লি, গোয়া, গুজরাত, এবং কেরালা’য় পাওয়া যাচ্ছে। তবে এই নতুন বছরে ২২টি নতুন শহরে চেতকের এই নতুন ভার্সন লঞ্চ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে বাজাজ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026